২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক প্রতিষ্ঠান ‘যরডাক’ এর সঙ্গে লিজ হার্লির সম্পর্ক চুকে গেল

আমেরিকার অন্যতম জিন্সের পোশাক বিক্রির প্রতিষ্ঠান ‘যরডাক’ ব্রিটিশ সুন্দরী ও অভিনেত্রী লিজ হার্লির সঙ্গে সমস্ত চুক্তি চুকিয়ে ফেলেছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2007, 11:45 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

ফলে তার সঙ্গে এই প্রতিষ্ঠানের সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেল। গত বছর লিজের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি সম্পাদিত হয়েছিলো।

‘যরডাক’ এখন জার্মান সুপার মডেল হেইদি কাম এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। কয়েকদিন আগে এই প্রতিষ্ঠানের হয়ে জিন্সের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। বিজ্ঞাপনটির চিত্র ধারণ করেছেন ‘রাশ আওয়ার’ খ্যাত পরিচালক ব্রেট রেনটার।

লিজ হার্লি এই বছর দ্বিতীয়বারের মতো কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হারালেন।

এর আগে তার সঙ্গে ফ্যাশন প্রতিষ্ঠান ‘মনসুন’ এর চুক্তিভঙ্গ হয়। মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এই চুক্তির মেয়াদ ছিলো ছয় মাস। কিন্তু চুক্তির মেয়াদের অর্ধেক সময়ের মধ্যেই তা ভেঙ্গে দেয় প্রতিষ্ঠান।