হাতে ব্যথার কারণ হতে পারে কম্পিউটার মাউস
কম্পিউটারে কাজ করার সময় ভুলভাবে মাউস ব্যাবহারের ফলে হতে পারে হাতে ব্যাথা। চিকিৎসাশাস্ত্রে যার নাম ‘রিপেটিটিভ স্ট্রেইন ইন্জুরি’ বা আরএসআই। যা ‘মাউস আর্ম’ নামেও পরিচিত।
জার্মান অ্যাসোসিয়েশন অফ নার্ভ ডক্টরস এর প্রধান ফ্র্যাঙ্ক বার্জম্যান বলেন, “হাত বা বাহুর নিচে টনটন করা, অসাড়তা বা দূর্বল বোধ করা হচ্ছে এই রোগের প্রাথমিক লক্ষণ। বেকায়দায় মাউস ধরে অনেক্ষণ ব্যবহার করলে হাতের কোষগুলো আঘাতপ্রাপ্ত হতে থাকে। যা থেকে স্নায়ুতন্ত্রে দীর্ঘস্থায়ী ব্যাথা সৃষ্টি হতে পারে।”
তিনি আরো জানান এই ব্যাথা প্রাথমিক ভাবে মস্তিস্কেও প্রভাব ফেলতে পারে।
এই ব্যাথা থেকে মুক্তির উপায় জানাতে গিয়ে এই স্নায়ুবিজ্ঞানী বলেন, “মাউসের ব্যাবহার কমিয়ে এই ব্যাথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কম্পিউটারের অনেক কাজ মাউস ছাড়াও করা যায়। কিবোর্ডের বিভিন্ন কমান্ড জেনে নিয়ে কম্পিউটার ব্যাবহারে অভ্যস্থ হতে হবে।”
মাউসের আকৃতিও হতে হবে হাতের সঙ্গে মানানসই। ঠান্ডা-যে কোন ধরণের ব্যাথা নিরাময়ের জন্য উপকারী। এছাড়া মাউস প্যাডও হাতের ব্যাথা উপসমে সাহায্য করে। তাই প্যাড বিহীন মাউস ব্যবহার করা উচিত নয়।
মাউস বাদে অন্যান্য অপশন যেমন ভয়েস রিকগনিশন পদ্ধতি ব্যবহার করেও মাউসের উপর চাপ কমানো যায়। এতে হাতের উপর থেকেও চাপ কমবে। বার্জম্যান পরামর্শ দিতে গিয়ে বলেন “অঙ্গপ্রত্যঙ্গ টান টান করা ধরণের ব্যায়াম, স্বাভাবিক ভাবে হাত নাড়াচাড়া করা সেই সাথে কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিলে হাতের পেশির উপর থেকে চাপ কমে। শিথিল হয়।”
তিনি আরো বলেন, “এ জাতীয় কোন ব্যাথার লক্ষন দেখা দিলে, বা কোন কিছু তুলতে গিয়ে হাতে ব্যাথা অনুভুত হলে, দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব স্নায়ুবিদের কাছে যাওয়া উচিত। ডাক্তারের কাছে যেতে যত দেরি করবে ততই এই ব্যাথা চিরস্থায়ী হওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে।”
