২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রথম ট্রিলিওনিয়ার মুকেশ আম্বানি

ভারতের প্রথম ট্রিলিওনিয়ার হিসেবে চিহ্নিত হলেন মুকেশ আম্বানি। তার শিল্পগোষ্ঠীর শেয়ার মূল্যের উর্ধগতি রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ এর এই চেয়ারম্যানকে এই বিরল সুযোগ এনে দিয়েছে। তার সম্পদের পরিমান ১ লক্ষ কোটি রুপি। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- ভারতের প্রথম ট্রিলিওনিয়ার হিসেবে চিহ্নিত হলেন মুকেশ আম্বানি। তার শিল্পগোষ্ঠীর শেয়ার মূল্যের উর্ধগতি রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ এর এই চেয়ারম্যানকে এই বিরল সুযোগ এনে দিয়েছে। তার সম্পদের পরিমান ১ লক্ষ কোটি রুপি। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। মুকেশের ছোট ভাই অনিল আম্বানির অবস্থান তার থেকে সামান্য দূরে। অনিলের সম্পদের পরিমান ৯০ হাজার কোটি রুপি। মুকেশ আম্বানি গ্র"পের ৪টি কোম্পানি আরআইএল, রিলায়েন্স পেট্রোলিয়াম, আইপিসিএল ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার। এই চার ৪টি কোম্পানির যৌথ মূলধনের পরিমান আড়াই লাখ কোটি রুপি ছাড়িয়ে গেছে। অনিল আম্বানি গ্র"পের ৪টি ফার্ম রিলায়েন্স কমিউনিকেশনস, রিলায়েন্স ক্যাপিটার, রিলায়েন্স এনার্জি, ও রিলায়েন্স ন্যাচারাল রিসোর্সেস এর মোট বিনিয়োগ ১ লাখ ৪২ হাজার ৩৮৪ কোটি রুপিতে পৌছেছে। এসব ছাড়াও বিভিন্ন কোম্পানি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুকেশ ও অনিলের অংশীদারিত্ব আছে। মুকেশ ও অনিলের পরিবার ও আত্মীয়স্বজনের নামেও বিস্তার শেয়ার রয়েছে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ এমআইআর/১৬১৯ ঘ