আধিকাংশ মার্কিন ছাত্রের ধারনা নাইকি জাপানের কোম্পানি
বিশ্বের অধিকাংশ দেশের লোক যে দেশটি সম্পর্কে সবচেয়ে বেশি খবর রাখে সেটি হলো আমেরিকা। আর তুলনামূলক বিচারে বিশ্ব সম্পর্কে সবচেয়ে কম খবর রাখে যে দেশের লোক সেটিও আমেরিকা। এই সাধারণ ধারনা যে ভুল নয় তার প্রমাণ আবারো দিল মার্কিনিরা। সম্প্রতি পরিচালিত এক জরিপে মার্কিনি ছাত্ররা নোকিয়া, স্যামসাং ও অ্যাডিডাস এর মতো ব্রান্ডের ব্যাপারে তাদের অজ্ঞতার পরিচয় দিয়েছে। খবরটি প্রকাশিত হয়েছে একটি ভারতীয় ওয়েবসাইটে।
জরিপে শতকরা ৫৩ ভাগ ছাত্র ফিনিশিয় সেলফোন কোম্পানি নোকিয়ার ব্যাপারে জানিয়েছে তাদের ধারণা এটা জাপানি, ৫৭.৮ ভাগ ছাত্র কোরিয়ান স্যামসাং কোম্পানি সম্পর্কে বলেছে এটিও জাপানি, আর ৪৮.৫ ভাগ ছাত্র জার্মানির অ্যাডিডাসকে ভেবেছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাক নির্মাতা প্রতিষ্ঠান।
অ্যান্ডারসন অ্যানালিটিকস এলএলসি এই তথ্য প্রকাশ করে। ২০০৬ সালের শেষদিকে ১ হাজার মার্কিন কলেজ ছাত্রের উপর জরিপ করে এসব তথ্য পাওয়া গেছে।
জরিপে অংশগ্রহণকারীদের শতকরা ৩৭.৯ ভাগ সঠিকভাবেই বলেছে মটোরোলা মার্কিনি কোম্পানি, কিন্তু ৪২ ভাগ বলেছে এটি জাপানি। দক্ষিন কোরিয়ার হুন্দাই গাড়িকে জাপানি গাড়ি হিসেবে চিহ্নিত করেছে ৫৫.৭ ভাগ ছাত্র।
জরিপে অংশ নেয়া ছাত্রদের ৮১.৮ ভাগ বিশ্বাস করে যে জাপানী পন্য মানসম্পন্ন। ৭৭.৫ ভাগ মনে করে এ ক্ষেত্রে এগিয়ে যু´রাষ্ট্র আর ৭৭.১ ভাগের বিশ্বাস জার্মানি।
অ্যান্ডারসন অ্যানালিটিকস এর একজন কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্রের আগামী প্রজন্মের শিক্ষিত ভোক্তাদের অধিকাংশই তাদের ব্যবহৃত পণ্য সম্পর্কে জানে খুব কম। তারা ধারণা করে সব জিনিসই হয় যুক্তরাষ্ট্রের তৈরি , নয়তো জাপান বা জার্মানি থেকে আসে।”
