২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকার পর এবার জাপানে যাচ্ছে ভারতের আম

মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার জাপানে যাচ্ছে ভারতের আম। সম্প্রতি ভারতের তিরুপাতি থেকে টোকিওর উদ্দেশ্যে ১ টন আম পাঠানো হয়েছে টোকিওতে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 06:43 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ভারতের অন্ধ্র বানিজ্য মন্ত্রী  জয়রাম রমেশ সাংবাদিকদের বলেন, “২০ বছর পরে ভারত জাপানে আম পাঠাচ্ছে। এতোদিন সেখানে আম পাঠানো নিষিদ্ধ ছিল। গত বছর জুনে ৬ জাতের আমের ব্যাপারে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।”

এই সপ্তাহেই আমের প্রথম চালানটি গেছে জাপানে। রফতানি করা ৬ জাতের আমের মধ্যে আছে আলফসো, চোষা, কেশর, ল্যাংড়া ও মল্লিকা। জুলাইয়ের শেষ নাগাদ টোকিওতে ৩৫ থেকে ৪০ টনের মতো অর্থাৎ প্রায় ৭০ হাজার আম রফতানি করা যাবে বলে আশা করছে সংশ্লিষ্ট বিভাগ। জাপানে প্রত্যেকটি আমের খুচরা মূল্য ২০০ রুপি হবে বলে আশা করছেন রমেশ।

ভারতের মোট আম উৎপাদনের শতকরা ৩০ ভাগ আসে অন্ধ্র প্রদেশ থেকে।

ভাল আম উৎপাদনের লক্ষে মুম্বাইয়ের কাছে বাশিতে একটা বাষ্প তাপ পরিচর্যা প্লান্ট প্রতিষ্ঠা করা হয়েছে ইতিমধ্যে। ভারতীয় আম জাপানের স্বাস্থ্যমানের সাথে সঙ্গতিপূর্ন করার জন্য প্লান্টগুলো কাজ করবে। একইভাবে অন্ধ্রের তিরুপতি, নুজভিদ এবং উত্তর প্রদেশের শাহারানপুরেও এরকম প্লান্ট বসানো হয়েছে। এর প্রত্যেকটির জন্য খরচ পরেছে ৮ কোটি রুপি।

রমেশ জানান, অস্ট্রেলিয়াতেও আম পাঠানোর জন্য সরকারে পক্ষ থেকে আলাপ আলোচনা চালানো হচ্ছে। “আশা করা যায় আগামী বছর সেখানেও আমরা আম পাঠাতে পারবো।” বলেছেন রমেশ।

এসব দেশের মধ্যে সবচেয়ে ভাল বাজার আমেরিকা হবে বলেই অভিজ্ঞদের ধারণা। মার্কিন যুক্তরাষ্ট্রে  অন্ধ্রের অনেক লোক বাস করে। ফলে সেখানেই ভারতীয় আমের চাহিদা সবচেয়ে বেশি হবে বলে মনে করেন রমেশ। তিনি বলেন, “আমেরিকায় তেলেগু লোকের সংখ্যা অনেক বেশি। ফলে ওখানে আমের তৈরি বাজার রয়েছে। আমাদের শুধু একটু কষ্ট করে আম পাঠাতে হবে, এই যা।”