পর্যটক হিসেবে সবচেয়ে ভালো জাপানিরা
বিশ্বের সবচেয়ে সেরা পর্যটক হচ্ছে জাপানিরা। তাদের পরেই স্থান দখল করেছে আমেরিকান ও সুইজারল্যান্ডের পর্যটকরা। গত বুধবার ইউরোপের হোটেল ব্যবসায়ীদের মধ্যে এক জরিপ চালিয়ে এই তথ্য আবিষ্কার করা হয়। ভারতীয় একটি ওয়েবসাইট থেকে জানা গেছে এই তথ্য।
পর্যটন বিষয়ক ওয়েব সাইট ‘এক্সেপেডিয়া’র জরিপে দেখা যায়, জাপানের পর্যটকরা খুবই পরিচ্ছন্ন এবং বিনয়ী। এসব বিবেচনায় আমেরিকার পর্যটকরা পেয়েছেন শতকরা ৩৫ ভাগ ভোট। সুইজারল্যান্ডের পর্যটকরা বেশ চুপচাপ এবং তাদের বিবেচনাবোধ ভালো । অন্যদিকে বৃটিশ পর্যটকরা খারাপ ব্যবহারের জন্য বিশ্বের বাজে পর্যটকদের তালিকায় পঞ্চম স্থান দখল করেছে। শুধু খারাপ ব্যবহারই নয়, তারা খুবই চিল্লাপাল্লা করে আর বখশিশ দেয়ার ব্যপারেও খুবই কৃপণ বলে জানিয়েছে জরিপে অংশগ্রহণকারীরা।
‘এক্সেপেডিয়া’ ১৫ হাজার হোটেল পরিচালকদের মধ্যে জরিপ চালিয়ে এই তথ্য প্রকাশ করে।
জরিপে ছুটি কাটানো পর্যটক হিসেবে বৃটিশরা তৃতীয় স্থান অধিকার করেছে । আর প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও রাশিয়ার পর্যটকরা।
সবচেয়ে বাজে পোশাকের পর্যটক হিসেবে স্থান আমেরিকান, বৃটিশ ও জর্মনরা। তবে উদার পর্যটক হিসেবে আবার মার্কিনিদের অবস্থানটি প্রথম সারিতেই।
