রাফায়েলের দু®প্রাপ্য চিত্রকর্ম নিলামে
বিখ্যাত চিত্রকর রাফায়েলের আঁকা লরেঞ্জো ডি মেদিচি’র একটি দু®প্রাপ্য প্রতিকৃতি নিলামে উঠতে যাচ্ছে। ইতালির রেঁনেসা যুগের এই শিল্পীর চিত্রকর্মটি ১৫ মিলিয়ন পাউন্ডে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। চলতি গ্রীষ্মের শেষ নাগাদ ছবিটি লন্ডনে নিলামে উঠাবে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি। লন্ডনের একটি পত্রিকা জানিয়েছে এ খবর।
ইতালির ফ্লোরেন্টাইন এর শাসক লরোঞ্জো ডি মেদিচির ওই ছবিটি দীর্ঘ ৪০ বছর লোকচক্ষুর অন্তরালে ছিল। ৩০ জুন ক্রিস্টির নিলাম ঘরে এটি প্রদর্শিত হবে। নিলাম হবে ৫ জুলাই।
নিলামকারীরা চিত্রকর্মটিকে রেঁনেসা যুগের অন্যতম উল্লেখযোগ্য প্রতিকৃতি বলে উল্লেখ করেন।
ইতালির শিল্পী রাফায়েল তার যুগের অন্যতম সেরা চিত্রকর ও ভাস্কর হিসেবে পরিচিত।
এর আগে ১৯৬৮ সালে যখন এই ছবিটি বিক্রি হয় তখন এটি সত্যিই রাফায়েলের আঁকা কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে এখন পশ্চিমের শিল্পকলার অধিকাংশ পন্ডিত একমত হয়েছেন যে ছবিটি রাফায়েলেরই।
ক্রিস্টির ওল্ড মাস্টার বিভাগের আন্তর্জাতিক পরিচালক রিচার্ড নাইট বলেন, “ ইউরোপের অন্যতম বিখ্যাত চিত্রকর রাফায়েলের এই উল্লেখযোগ্য চিত্রকর্মটি নিলামে নিয়ে আসতে পেরে আমরা খুবই উত্তেজিত বোধ করছি।”
নাইট বলেন, “ শিল্পী ও ছবিতে বসে থাকা ভদ্রলোক দুজনের গুরুত্ব, তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট, এই ছবিকে অন্যতম গুরুত্বপূর্ন একটি মাস্টারপিসে পরিণত করেছে। এ কারণেই প্রজন্ম থেকে প্রজন্মে এই ছবির নিলামে আগ্রহী হবে ক্রেতারা।”
এর আগে ২০০৪ সালে লন্ডনের ন্যাশনাল গ্যালারি এক ডিউকের কাছ থেকে রাফায়েলের আঁকা ‘ম্যাডোনা অফ দি পিঙ্কস’ ২২ মিলিয়ন পাউন্ডে কিনে নেয়।
