চশমাতেই টিভি লাগিয়ে দেখা যাবে প্রিয় অনুষ্ঠান
বাসার বাইরে আছেন অথবা যানজটে আটকে পড়েছেন। তাই ফসকে যাচ্ছে টেলিভিশনে আপনার প্রিয় অনুষ্ঠান দেখা। কিন্তু এখন আর তা হবে না। যে কোন জায়গায় বসেই আপনি আপনার প্রিয় টিভি অনুষ্ঠানটি দেখতে পাবেন, যদি থাকে আপনার হাতে ছোট একটি টেলিভিশন যার নাম ‘টেলিগ্লাস টিত্রি - এফ’।
জাপানের একটি প্রতিষ্ঠান এই টেলিভিশনটি এ সপ্তাহ থেকেই বাজারজাত করতে যাচ্ছে। এর বিশেষত্ব হচ্ছে এটা এতোই ছোট যে ইচ্ছা করলেই চোখের চশমার সাথে আটকে রাখা যায়। মাত্র ২ সেন্টিমিটার (০.৮ ইঞ্চি) মাপের এই ‘টেলিগ্লাস টিত্রি -- এফ’, এর ওজন মাত্র ৩৫ গ্রাম।
চশমা প্রতিষ্ঠান ‘স্কালার’ এর মহাব্যবস্থাপক দাইজো কিয়োহারা বলেন, “এই টিভিতে অনুষ্ঠান এক চোখ দিয়েই উপভোগ করা যাবে। আর অন্য চোখ দিয়ে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন চারপাশের জগত।”
কিম্ভুত এই টিভির দাম রাখা হয়েছে ৮০৬ মার্কিন ডলার।
