২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মক্ষেত্রই ভালবাসার উত্তম জায়গা

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে ভালবাসা বা প্রেমিক খোঁজার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে কর্মক্ষেত্র। লন্ডন ভিত্তিক নিউ ওমেন ম্যাগাজিনের চালানো সমীক্ষায় দেখা যায় ৬১ ভাগ সম্পর্কই গড়ে ওঠে কর্মক্ষেত্রে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 06:55 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

এই জরিপের ফলাফলে দেখা যায়, এদের মধ্যে এক তৃতীয়াংশ সহকর্মীদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। জরিপে অংশ নেয়া মহিলাদের এক চতুর্থাংশ সহকর্মীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রতারণা করেন বলে স্বীকার করেন।

জরিপে আরো জানা যায়, ৯৪ ভাগ মানুষই সহকর্মীদের সঙ্গে প্রেমভাব দেখাতে পছন্দ করেন। জরিপে অংশ নেয়া প্রতি দশজনের মধ্যে আটজনই সহমকর্মীদের নিয়ে নানারকম কল্পনা করতে ভালোবাসেন।

গবেষণায় যৌন হয়রানির বিষয়টাও প্রাধান্য পায়। ১০ জন মহিলার মধ্যে মাত্র ২জন এ ব্যাপারে অভিযোগ করেন।

পত্রিকাটির সম্পাদক লরেন লিবার্ট বলেন, “অনেকেই অফিস সহকর্মীদের সঙ্গে প্রেম করে। কারণ ধীরে সম্পর্ক স্থাপনের জন্য অফিস হলো উত্তম স্থান। কারণ প্রায় প্রতিদিনই সহকর্মীদের এক সঙ্গে দেখা হয়।