২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বব উলমারকে নিয়ে ছবি বানাবেন মহেশ ভাট

পাকিস্তান ক্রিকেট দলের প্রয়াত কোচ বব উলমারকে নিয়ে ছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় পরিচালক মহেশ ভাট। তার হত্যা রহস্য নিয়ে এখনো ধোঁয়াশাচ্ছন্ন থাকলেও ওই ঘটনাকে উপজীব্য করেই ছবি বানাতে চাইছেন ভাট। খবর ইন্ডিয়াএফএমডটকমের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 07:43 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

ভাট প্রযোজিত ছবিতে বব উলমারের হত্যার দিকটির চেয়ে একজন ক্রিকেট বুকি ও তার ভালবাসার বিষয়টাকে মূখ্য করে দেখানো হবে। উল্লেখ্য বব উলমারের হত্যার পেছনে বুকিদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছিল। ছবির মূখ্য চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমি। তবে ছবির নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয় নি।

ছবিটি পরিচালনা করবেন কুনাল দেশমুখ। ছবিটি বাস্তবানুগ করার স্বার্থে দেশমুখ এখন বাস্তবের ক্রিকেট বুকিদের সঙ্গে কথা বলছেন। 

উল্লেখ্য, সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপে আয়ারল্যান্ডের সঙ্গে পাকিস্তান ক্রিকেট দল হেরে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে বব উলমার  জ্যামাইকায় তার হোটেল কক্ষে খুন হন।