গত ২৫ বছরের সেরা বই হ্যারি পটার
বৃটেনে বইপ্রেমিকদের মধ্যে পরিচালিত এক জরিপে গত ২৫ বছরের সেরা বই হিসেবে নির্বাচিত হয়েছে জে কে রাউলিং এর হ্যারি পটার অ্যান্ড দি ফিলোসফারস স্টোন। বিশিষ্ট গ্রন্থ প্রকাশনা সংস্থা ওয়াটারস্টোন তাদের ২৫ বছর পুর্তি উপলক্ষে ওই জরিপ চালায়।
বুক চেইন ওয়াটারস্টোন এর এক মুখপাত্র জন হাওয়েলস মন্তব্য করেন, হ্যারি পটার যথার্থভাবেই এই তালিকার শীর্ষ স্থানটি দখল করেছে।
লন্ডনের টেলিগ্রাফ পত্রিকার সাথে আলাপকালে জন বলেন, “হ্যারি পটারের বিজয়ে আমি বিস্মিত হইনি।” জন আরো বলেন যে, গত এক দশকে এই বই অসংখ্য মানুষের হৃদয়কে স্পর্শ করেছে এবং একটা বই কতটা প্রভাববিস্তারি হতে পারে তা দেখিয়েছে এই বই।
জরিপে দ্বিতীয় স্থান দখল করে অড্রে নিফেনেগারের ‘টাইম ট্রাভেলার’স ওয়াইফ’। পঞ্চম স্থানে জায়গা পায় ড্যান ব্রাউনের ‘দি ডা ভিঞ্চি কোড’।
নিচে ওই জরিপে উঠে আসা শীর্ষ ১০ বইয়ের তালিকা দেয়া হলো :
১. হ্যারি পটার অ্যঅন্ড দি ফিরোসফারস স্টোন-জে কে রাউলিং
২. টাইম ট্রাভেলারস ওয়াইফ-অড্রে নিফেনেগার
৩. নর্দান লাইটস-ফিলিপ পুলম্যান
৪. বার্ডসং-সেবাস্তিয়ান ফকস
৫. দি ডা ভিঞ্চি কোড-ড্যান ব্রাউন
৬. দি শ্যাডো অফ দি উইন্ড-কার্লোস রুইজ জাফো
৭. মেময়ার্স অফ এ গেইশা-আর্থার গোল্ডেন
৮. দি সিক্রেট হিস্টোরি-ডোনা টার্ট
৯. ক্যাপ্টেন কোরেলি’স ম্যান্ডোলিন-লুই ডি বার্নিয়ারস
১০. দি কিউরিয়াস ইনসিডেন্ট অফ দি ডগ-মার্ক হ্যাডন।
