২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকাতে মিয়ামির চালকরাই সবচেয়ে বাজে গাড়ী চালক।

ধান ভানতে শীবের গীত গাইতেই পারেন কেউ। তাই বলে গাড়ী চালানোর সময় বই পড়া, মেকআপ নেয়া, শেভ করা? এটা ভাবা যায়না! অথচ মিয়ামির চালকরা নাকি গাড়ী চালানোর সময় হামেশাই এগুলো করে থাকেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 05:57 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

যুক্তরাষ্ট্রের গনমাধ্যমগুলোর খবর ঘেটে তৈরি একটি জরিপের ফলাফলে এ কুখ্যাতি অর্জন করেছে মিয়ামির গাড়ী চালকরা । লাল বাতি অমান্য করা, প্রয়োজনের শেষ মূহুর্তে ব্রেক কষা ইত্যাদি নাকি তাদের (বদ)অভ্যাসের অংশ।

জরিপে আমেরিকার বৃহত্তম ২৫টি শহরের অবস্থা বিবেচনায় আনা হয়। ফলাফলে বোস্টন, লস আ্যঞ্জেল এবং ওয়াশিংটন ডিসির অবস্থান মিয়ামির চেয়ে অনেক ভালো।

গবেষনা প্রতিষ্ঠান প্রিন্স মার্কেট রিসার্চ এর প্রেসিডেন্ট ডেন প্রিন্স বলেন, “গাড়ি চালানোর সময় সেল ফোনে কথা বলা, রূঢ় আচরন, দুরন্ত গতিতে গাড়ি ছোটানো এসব কারণে সড়ক দুর্ঘটনাসহ অন্যান্য বিড়ম্বনা ক্রমেই বেড়েই চলছে।”

এক সাক্ষাতকারে তিনি আরও বলেন, “বাজেভাবে গাড়ি চালনা আমেরিকার হাইওয়ের একটি বড় সমস্যা। যারা এভাবে গাড়ি চালায় তারা হয়ত কোন না কোন ভাবে মানসিক ভাবে অসুস্থ নয়ত গন্তব্যে পৌঁছাতে দেরী হবে এটি ভেবে আরও জোরে গাড়ি চালায়। যার ফলে এসব দুর্ঘটনা ঘটে।”

জানুয়ারি মাসের ১৬ থেকে ২৩ তারিখ পর্যন্ত পরিচালিত জরিপে ২৫২১ জন লোক তাদের মতামতে  জানান, আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা বাড়িয়ে এবং গাড়ি চালানোর সময় সেল ফোন ব্যবহার নিষিদ্ধ করে অবাঞ্ছিত দুর্ঘটনা এড়ানো সম্ভব।

 পোর্টল্যান্ড, অরিগন, পিটসবার্গ এবং সিয়াটলের গাড়ি চালকরা যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে ভদ্র এবং মার্জিত আচরন করে এরকম ফলাফল পাওয়া গেছে জরিপে।