বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী লিন্ডসে লোহান
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারীদের তালিকার শীর্ষে রয়েছেন অভিনেত্রী লিন্ডসে লোহান। ১০০ জনের এই তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ব্রিটনি স্পিয়ার্স ও প্যারিস হিল্টন।
গত বছর এই তালিকার শীর্ষ স্থান দখল করেছিলেন নায়িকা ও গায়িকা ইভা লোঙ্গিগরিয়া। সেবছর ‘ডেসপারেট হাউজওয়াইভস’ টিভি সিরিয়ালে অভিনয় করে খ্যাতি কুড়ান তিনি। এবার তার স্থান হয়েছে নয় নম্বরে।
ম্যাক্সিম ম্যাগজিনের সম্পাদকমণ্ডলির সভাপতি জিমি জেলিনিক বলেন, “লোহান হচ্ছেন এমন একজন নায়িকা যার কোনও কিছুই গোপন নেই। তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন সব খবরই চলে আসে গনমাধ্যমে।”
লোহান এখন ‘জর্জিয়া রুল’ নামের একটি ছবি নিয়ে ব্যাস্ত আছেন।
এই তালিকায় আরও স্থান পেয়েছেন অভিনেত্রী জেসিকা অ্যালবা ও স্কারলেট জোহানসন, গায়িকা ক্রিস্টিনা অ্যাগুইলারা, অভিনেত্রী জেসিকা বেইল, আলি লারটার, ইভা ম্যান্ডেস, গায়িকা রিহান্না ও গায়িকা ফারজি।
