২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের প্রাচীরের ভগ্নাবশেষ খুঁজে পাওয়া গেছে

চীনা প্রতœতত্ববিদরা মঙ্গোলিয়া সীমান্তবর্তী চীনের প্রাচীরের একটি অংশ আবিষ্কার করেছেন। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এই প্রাচীরের এটাই সর্বউত্তরের অংশ। বুধবার দেশটির রাষ্ট্রীয় গনমাধ্যম জানিয়েছে এ খবর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 06:47 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বেইজিং নিউজ এ জানানো হয়, ২.৩ মিটার প্রসস্ত ও ১.১৫ মিটার উচ্চতার ভগ্নাবশেষটি পাওয়া গেছে চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলের বায়ানুর জেলায়।

২ হাজার ১ শ বছর আগে চীনের হান রাজবংশ চীনের প্রাচীর নির্মান করে। খূঁজে পাওয়া অংশটি এর প্রাচীনতম অংশ বলে ধারণা করা হচ্ছে। খৃষ্টপূর্ব ২২১ সালে সম্রাট কিন শি হুয়াং এর আমলে প্রাচীরের নির্মান কাজ শুরু হয়।

পাথরে নির্মিত প্রাচীরের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছে পিপলস ইউনিভার্সিটির স্কুল অফ হিস্ট্রির নেতৃত্বে একটি যৌথ দল।

শতাব্দীর পর শতাব্দী এই প্রাচীরের নির্মান ও পুননির্মানের কাজ চলেছে। উত্তরের বর্বর দস্যুদের হাত থেকে চীনকে রক্ষার লক্ষ্য নিয়েই প্রাচীরটি নির্মান করা হয়েছিল।

মূল ৬ হাজার ৩০০ কিলোমিটার দৈর্ঘের এই মহাপ্রাচীরের প্রায় আড়াই হাজার কিলোমিটার অংশ এখন টিকে আছে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের এই অংশটি চীনে পর্যটকদের অন্যতম আকর্ষন।