২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চে’র সমাধিক্ষেত্র এখনো পর্যটকদের অন্যতম আকর্ষনীয় স্পট

১৯৮৯ সালে উদ্বোধন হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ পর্যটক চে গেভারার সমাধিক্ষেত্র পরিদর্শন করেছে। হাভানার সান্তা ক্লারায় শায়িত সমাজতান্ত্রিক বিপ্লবের এই প্রতীক এখনো বিশ্বজুড়ে তরুন বিপ্লবীদের অফুরান প্রেরণার উৎস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 06:51 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

সমাধিক্ষেত্রের পরিচালক ভেনারান্দা ফে গার্সিয়া বলেন, এখানে যারা তাকে শ্রদ্ধা নিবেদন করতে আসে তার অধিকাংশই ইতালিয়, ফরাসী, জর্মন, ব্রিটিশ, ওলন্দাজ, স্প্যানিয়ার্ড ও ল্যাটিন আমেরিকান। এরা সবাই তাকে চে নামেই জানে।

একই সময়ে এই সমাধিক্ষেত্র পরিদর্শনে এসেছে প্রায় ১ লাখ ৭০ হাজার কিউবান। ১৯৮৮ সালে কিউবাতে চে’র সমাধিক্ষেত্র তৈরি করা হয়। সমাধি চত্বরে একটি প্লাজা, ট্রিবিউন, মিউজিয়াম ও মনুমেন্ট আছে।

গার্সিয়া জানান, গতকয়েক বছল ধরে উল্লেখযোগ্য হারে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। এ বছরে তা আরো বাড়বে বলে তিনি আশা করছেন।

এ বছর চে’র ৪০ তম মৃত্যুবাষির্কী পালিত হবে।