দুই মোরগের ফুটবল লড়াই
কাব্যে ছড়ায় পশুপাখিদের ঢোল বাজানো বা ফুটবল খেলার বর্ণনা আমরা শুনি।
সার্কাসে হাতি কিংবা বাঁদরকেও ফুটবল খেলতে দেখা যায়। তবে মুরগির ফুটবল খেলা হয়তো অনেকেই দেখেননি। দুই বিশিষ্ট মুরগির সুবাদে সম্প্রতি চীনে এই খেলাও দেখা যাচ্ছে এখন। সেখানের এই দুটো মুরগি ইতিমধ্যেই বিশিষ্ট ফুটবল খেলোয়ার হিসেবে নাম কুড়িয়েছে। খবর একটি চীনা একটি পত্রিকার।
ওই মুরগির মালিক মিজ ঝাং জানান, আমার দুটো বান্টাম জাতের মুরগি রীতিমতো ফুটবল খেলায় আসক্ত হয়ে পরেছে। সুযোগ পেলেই তারা এই খেলায় মেতে ওঠে।
চীনের পিপলস ডেইলির সাথে আলাপকালে ঝাং বলেন, “ মাস তিনেক আগে বাসায় ফেরার পথে পরে থাকা একটা ফুটবল পাই। বলটা আমি বাসায় নিয়ে আসি। লাথি মেরে মোরগ দুটোর দিকে ঠেলে দিই। প্রথমে ওরা এতে ভয় পেয়েছিল। কিন্তু কিছুক্ষন পরেই ওটা এর দিকে এগিয়ে আসে এবং বলটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে।”
ঝাং এখন প্রতিদিন ফুটবলটা নিয়ে নিচে নামেন। আর মোরগ দুটো বলটা পেলেই খেলা শুরু করে দেয়। “এই খেলার প্রতি ওরা রীতিমতো আসক্ত হয়ে পরেছে।” বলেন ঝাং। সাইড ট্যাকল, চার্জ করাসহ ফুটবল খেলার অনেক কায়দাই তারা জানে। মুরুগির খেলা দেখার জন্য তার বাড়িতে রীতিমতো ভীড় জমে যায়।
