মাকে সুখী দেখার জন্য যে কোন কিছু করতে আমি প্রস্তুত : হৃত্বিক
বাবা রাকেশ রোশান বা ছেলে ঋত্বিক রোশানের সুবাদে রোশান পরিবারের আজকের যে রোশনাই তার পেছনে সিংহভাগ অবদান যার তার নাম প্রমীলা রোশান, ডাক নাম পিংকি।
সম্প্রতি ভারতীয় একটি পত্রিকায় মা সম্পর্কে হৃত্বিক ও তার বোন এবং ছেলেমেয়ে সম্পর্কে তার মা কথা বলেছেন। তার কিছু অংশ এখানে দেয়া হলো।
সন্তানদের সম্পর্কে পিংকি রোশান
আর দশটা মায়ের মতোই আমার দায়িত্ব পালন করতে চেয়েছি। .....আমার মেয়ে সুনয়নার মধ্যে ওর বাবার ছাপটা খুব স্পষ্ট। এতো বেশি একরকম ওরা, এমনকি টুথপেস্ট নিয়ে মুখটা খুলে রাখার ব্যাপারেও এক। সুনয়না খুব অল্প বয়সে বিয়ে করে বসে। তখন ওর বয়স, কতইবা, ২০ হবে। একটা ছেলেকে ওর পছন্দ হয়েছিল। আমরাও ভেবেছিলাম মেয়ে যদি সুখী হয় তো হোক। খুব খারাপ সময় পারি দিতে হয়েছে ওকে। স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন সে সিঙ্গল মাদার। বাবার মতো সুনয়নাও লড়াকু স্বভাবের হয়েছে।
সুনয়না আর হৃত্বিককে (ডুগু) নিয়ে আমৃত্যু আমাকে উদ্বেগে কাটাতে হবে। দোষটা হয়তো আমারই। সবসময়ই কেবল মাথায় ঘোরে ওরা কেমন আছে?...কোথায় আছে?....এখন কী করছে?......ওদের ভাবনায় এতো মগ্ন থাকি, একটা সাধারণ ক্রসওয়ার্ড পাজলও মেলাতে পারি না। ওদের নিয়ে এতো উদ্বেগ করি বলে ওরা আমার নাম দিয়েছে ওরিয়ার (ড়িৎৎরবৎ)।
ছোটবেলায় ওর বাবা ওকে একবার খুব মেরেছিল....ডুগু যদি কোন অন্যায় করতো আমি ওকে বাথরুমে আটকে রাখতাম... রেগে গেলে ও শেলফ থেকে সবকিছু ফেলে দিতো...৫ মিনিটের মধ্যে ওকে বাইরে নিয়ে যেতে হতো, তারপর ঠান্ডা হতো।
১৭ বছর বয়সে আমার বিয়ে হয়। আমার বাবা (চলচ্চিত্রকার জে ওম প্রকাশ) রোশানদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। আমি বলতাম আমার একটা সুন্দর বর চাই। আমি তা পেয়েছি।
বিয়ের এক বছর পর সুনয়না এলো। তার দুবছর বাদে ডুগু। সুনয়না প্রথম যে শব্দটা বলেছিল সেটা হলো ‘ওমজি’। ডুগু প্রথম বলেছিল ‘দিদা’। ওর দাদীর সাথে খুব খাতির ছিল ডুগুর।
ডুগুর বউ সুসানকেও আমার খুব পছন্দ। আমাকে দেয়া আমার সন্তানদের দেয়া সেরা উপহার হলো আমার নাতি নাতনিরা।
মা সম্পর্কে হৃত্বিক রোশান
সবার ভার মা একা নিজের কাঁধে তুলে নেয়। সেগুলো নিয়ে জেরবার হয়, সামলাতে পারে না.. শেষে আমাকে এসে উদ্ধার করতে হয়। মাস তিনেক আগেই এরকম ঘটনা ঘটেছে।
মা যেন একটা কম্পিউটারের মতো। প্রতি তিনমাসে একবার ট্রাশ ক্যানটা খালি করে ফেলতে হয়।... শেষবার তাকে হাসিখুশি দেখলাম মাস তিনেক আগেই। ২৬তম বারের মতো ‘ধুম টু’ দেখে ঘরে ফিরছে। আমার সব ছবিই তার খুব পছন্দ। এই হলো মা। মায়েরা কখনো অবজেক্টিভ হতে পারে না।
অভিনয় করলে মাকে মায়ের চরিত্রে বেশ মানাতো। তার চেহারার মধ্যে একটা মা মা ভাব আছে। বাবার সাথে যখন তার ভাব চলছিল সে সময়ের ছবি দেখেছি। তার সৌন্দর্য অমলিন।
আমাকে বই উপহার দিতে খুব পছন্দ করে মা। মা চায় আমি যেন আরো জ্ঞানী হই। সম্প্রতি মা আমাকে ড, ব্রায়ান ওয়েজের লেখা ‘সেম সৌল মেনি বডিজ’ সিরিজের একটা বই দিয়েছে।
মা আমার অন্তরঙ্গ বন্ধু। মনে আছে বাঙ্গালোরে যেদিন প্রথম বিয়ার পান করি তার আগে মাকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, খাবো কিনা। ফলে পরে আর আমাকে অপরাধবোধে ভুগতে হয় নি। আমি খুব ..খুব করে চাই মাকে সমুদ্রের ধারে একটা বাংলো উপহার দিতে।
মা তার সারাজীবনটা আমাদের পিছনেই বিলিয়ে দিয়েছে। মাকে সুখী দেখার জন্য যে কোন কিছু করতে আমি প্রস্তুত। এটা আমি সবসময়ই তাকে বলি যে তার কোন কিছু লাগলেই যেন সে মুখ ফুটে শুধু বলে, যে কোন মূল্যেরই হোক তা দিতে সক্ষম তার সন্তানেরা।
মা সম্পর্কে সুনয়না (কন্যা)
মা চট করে রেগে যায়। তবে তার ধকলটা আমি সামলাতে পারি। আমরা কেউ এলোমেলো হয়ে আছি এটা মা সহ্য করতে পারে না।
উদ্বেগ করা তার স্বভাব। আমার মেয়ে ঠিকমতো স্কুলে গেলো কিনা, রিহান (হৃত্বিকের ছেলে) ঘুমাতে গেলো কি না, সবকিছু নিয়ে তার চিন্তা। মা আমদের বন্ধুর মতো, বাবা তো বাবাই।
বছর চারেক আগে আমি যখন হাসপাতালে ভর্তি হলাম তখন মার আসল রুপ আমি দেখেছি। কেউ আশা করে নি যে আমি বেঁচে উঠবো। মা আমকে বাঁচিয়েছেন। যমের দুয়ার থেকে আমার জীবনকে ছিনিয়ে এনেছেন।
মার রান্না অসাধারণ। বিশেষ করে তার বানানো পনিরের পিঠা যে খেয়েছে সে আর তার স্বাদ ভুলতে পারবে না।
শাড়িতে মাকে সবচেয়ে ভালো মানায়। মা যদি কাজ করতো তাহলে ফ্যাশন ডিজাইনিং হতো তার উপযুক্ত ক্ষেত্র।
মা খুবই নিয়মনিষ্ঠ। একবার, আমার তখন ২৯ বছর বয়স হবে, স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। এক বন্ধুর সাথে বাইরে গেছি, মাকে বলে গেছি মাঝরাতের দিকে বাসায় ফিরবো। ফিরলাম ভোর ৪টায়। ফিরে দেখি মা দরোজায় ঠায় দাড়িয়ে আছেন আমার অপেক্ষায়। কাছে যেতেই কষে চড় লাগালেন। ওই মারটা আমার দরকার ছিল।
