২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃটেনের মানুষ সবচেয়ে কম বিশ্বাস করে রাজনীতিবিদদের

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের মানুষ রাজনীতিবিদদের চেয়ে গাড়ি বিক্রেতাদের বেশি বিশ্বাস করে। জরিপে পুলিশের অবস্থান আগের চেয়ে ভালো হয়েছে। জরিপটি চালায় বিখ্যাত সাময়ীকি রিডার্স ডাইজেস্ট।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

২০০২ সালে প্রায় একইরকম একটি জরিপে দেখা গেছে শতকরা ১৫ ভাগ বৃটিশ রাজনীতিবিদদের বিশ্বাস করতো। কিন্তু এ বছরের জরিপে এই হার শতকরা ৭ ভাগে নেমে এসেছে। জরিপে গাড়ি বিক্রেতাদের অবস্থান এর চেয়ে উপরে। শতকরা ৮ ভাগ লোক তাদের উপর আস্থা রাখেন বলে জানিয়েছেন।

রিডার্স ডাইজেস্ট পরিচালিত এই জরিপে অংশ নেন ১ হাজার ৯০০ বৃটিশ। জরিপে দেখা যায়, সবচেয়ে বিশ্বস্ত অগ্নি নির্বাপক বাহিনী অর্থাৎ ফায়ার ফাইটাররা। শতকরা ৯৭ ভাগ বৃটিশ তাদের প্রসংশা করেছেন।

জরিপে এরপরের অবস্থানে আছেন ফার্মাসিস্ট, বিমানের পাইলট, নার্স ও ডাক্তাররা।

পুলিশের ব্যাপারে বৃটিশদের আস্থা ও নির্ভরতা গত দু বছরের তুলনায় ১৪ পয়েন্ট বেড়েছে। ২০০৫ সালের জরিপে তাদের পয়েন্ট ছিল ৬৪। বর্তমান জরিপে দেখা যাচ্ছে বৃটেনের তিন চতুর্থাংশ লোক পুলিশকে বিশ্বাস করে।