২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু সকালেই শুটিং করবেন জোলি

শুধু শখের বসেই যে সন্তান দত্তক নেননি সেটা ভালোভাবেই জানান দিচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 06:46 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

তার কর্মজীবনের ব্যস্ততা যেন সন্তান লালনপালনে প্রতিবন্ধকতা হয়ে না দাড়ায় সে ব্যাপারে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। এ কারণেই তিনি সম্প্রতি ঘোষণা দিয়েছেন শুধু দিনের বেলা ছাড়া অন্য কোন সময়ে শুটিংয়ে অংশ নিতে পারবেন না। একাধিক বার্তা সংস্থা তার এই সিদ্ধান্তের খবর জানিয়েছে।

‘ওয়ান্টেড’ ছবির শুটিংয়ের কাজে জোলি বর্তমানে প্রাগে আছেন। হলিউডের এই শীর্ষ তারকা জানিয়েছেন, চলচ্চিত্র নির্মাতারা তাকে কোন ছবিতে চুক্তিবদ্ধ করতে চাইলে তার এই শর্ত মেনে নিতে হবে। চিত্রায়নের কাজ সকালেবেলাতেই হবে এই নিশ্চয়তা পেলেই তিনি কেবল ছবিতে কাজ করতে রাজী হবেন।

এই শর্ত আরোপের কারণ হিসেবে জোলি জানিয়েছেন, সন্ধ্যেবেলাটা তিনি ব্রাড পিট ও তার ৪ সন্তানের সঙ্গে কাটাতে চান। এরা সকলেই এখন তার সঙ্গে প্রাগে রয়েছেন।

তার এ সিদ্ধান্ত প্রযোজকরা একরকম মেনে নিয়েছেন বা নেবেন বলে মনে করছেন হলিউডের অনেক প্রযোজক পরিচালক।

এ বছর জোলি প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। তার ‘এ প্লেস ইন টাইম’ সদ্য অনুষ্ঠিত নিউ ইয়র্কের টিবেকা চলচ্চিত্র উৎসবে দেখানো হলো।