২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার শিশুদের নিয়ে প্রামাণ্যচিত্র করছেন ব্যারিমুর

দরিদ্রপীড়িত আফ্রিকার জন্য কিছু করা হলিউডের তারকাদের লাইফস্টাইলের একটা অংশ হয়ে যাচ্ছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 06:36 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

ম্যাডোনা থেকে শুরু করে জোলি তক অনেকেই দত্তক সন্তান নিয়েছেন এই মহাদেশ থেকে। এবারে এগিয়ে এসেছেন ড্রিউ ব্যারিমুর। কেনিয়ার শিশুদের দুর্দশা দেখে মন কাঁদছে তার। তবে দত্তক নয়, সিদ্ধান্ত নিয়েছেন কেনিয়ার শিশুদের নিয়ে একটা প্রামাণ্যচিত্র নির্মান করবেন তিনি। সেখানের কিছু স্কুল বালিকাদের জীবনযাত্রা তুলে ধরার জন্য এর মধ্যেই একজন ক্রু নিয়ে আফ্রিকায় গিয়েছেন এই হলিউডি তারকা।

“আমরা পুরো দেশটা ঘুরে দেখবো। সঙ্গে একটা কার্গো বিমান নিয়েছি। সেটায় করে বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন স্কুল পরিদর্শন করছি আমরা।” সম্প্রতি একটি আমেরিকান অনলাইন পত্রিকাকে বলেছেন ড্রিউ।

তারকা আশা করছেন, এইসব অভাবী শিশুদের দুর্দশার ছবি তাকে যেভাবে স্পর্শ করেছে, ছবিটি দেখলে অন্যরাও সেভাবে স্পৃষ্ট হবেন। এবং তাদের দুর্দশা লাঘবের কিছু উপায় হয়তো হবে।