২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইম সাময়ীকির সেরা একশ’র তালিকায় অপরাহ এসেছেন ৫ বার

প্রতি বছরের মতো এবারেও বিখ্যাত সাময়ীকি টাইম প্রকাশ করেছে তাদের বিচারে বিশ্বের সেরা একশ প্রভাবশালী ব্যাক্তিত্বের তালিকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 07:08 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

এতে ঠাঁই পেয়েছেন বেশ ক’জন হরিউড তারকা। এরা হলেন মার্টিন স্করসেস, কেট ব্লাংশেট, ব্রাড পিট ও লিওনার্দো ডি ক্যাপ্রিও। তালিকার ‘আর্টিস্টস অ্যান্ড এন্টারটেইনারস’ বিভাগে এরা ছাড়াও আছেন মডেল কেট মস, পপ তারকা জাস্টিন টিম্বারলেক এবং সেনেগালের সঙ্গীত তারকা ইউসু নুর।

এবারের তালিকার সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে, এতে মার্কিন প্রেসিডেন্ট বুশের জায়গা নেই। আছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের নাম। এবং সেটা ‘বিজ্ঞানী ও চিন্তাবিদ’ ক্যাটাগরিতে।

ফি বছর টাইম এই তালিকা প্রকাশ করে। যে সব নর নারী তাদের ক্ষমতা প্রতিভা ও নৈতিকতা দিয়ে বিশ্বের চেহারা বদলানোর ব্যাপারে ভুমিকা রাখেন তাদেরকেই এই তালিকায় স্থান দেওয়া হয়।

ওয়াশিংটনে এক সিম্পোজিয়ামে এক বিতর্কের সূত্র ধরে ১৯৯৮ সালে এই তালিকা প্রকাশের উদ্যোগ নেয় টাইম। তখন নির্বাচকদের প্যানেলে ছিলেন সিবিএস এর সংবাদ উপস্থাপক ড্যান র‌্যাথার, ঐতিহাসিক ডোরিস কেয়ার্নস গুডউইন, সাবেক নিউ ইয়র্ক গভর্নর মারিও কুয়োমো, তৎকালীন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কন্ডোলিৎসা রাইস, প্রকাশক আরভিং ক্রিস্টল ও টাইম ম্যাগাজিনের সম্পাদক ওয়াল্টার আইজাকসন।

প্রথমবারের মতো তালিকা প্রকাশ করা হয় ১৯৯৯ সালে। তাতে ২০ শতকের সেরা প্রভাবশালী ব্যক্তিত্বদের নাম প্রকাশ করা হয়। এরপর থেকেই প্রতি বছর এটা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

অনেকেই এ তালিকায় নাম প্রকাশকে সম্মাননা হিসেবে দেখেন। এটি ঠিক নয়। প্রতি বছরই এ ব্যাপারে টাইম উল্লেখ করে আসছে যে, দুনিয়ার পরিবর্তনে ভাল বা খারাপভাবে যারাই প্রভাব রাখে তাদেরকেই এ তালিকায় বিবেচনা করা হয়।

৫টি বিভাগে ভাগ করা হয় প্রভাবশালীদের। বিভাগগুলো হলো : লিডারস অ্যান্ড রেভুলিউশনারিস, বিল্ডারস অ্যান্ড টাইটানস, আর্টিস্টস অ্যান্ড এন্টারটেইনারস, সায়েন্টিস্টস অ্যান্ড থিংকারস এবং হিরোস অ্যান্ড আইকনস। প্রত্যেক ক্যাটাগরিতে ২০ জনের নাম থাকে।

এই তালিকায় একজনের নাম একাধিকবার থাকারও নজির রয়েছে।

অপরাহ উইনফ্রে এই তালিকায় ৫ বার জায়গা পেয়েছেন। ‘কুইন অফ অল মিডিয়া’ এবং ‘গ্রেটেস্ট আমেরিকান ওম্যান অফ অল টাইম’ হিসেবে চিহ্নিত করেছে তাকে টাইম।

এরপরে আছেন বিল গেটস। মাইক্রোসফটের এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিল্ডার অ্যান্ড টাইটান, হিরো অ্যান্ড আইকন ও লিডার অ্যান্ড রেভ্যুলুশনারি বিভাগে জায়গা করে নেন মোট ৪ বার।

তিনবার করে তালিকায় এসেছেন জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিন্টন, নেলসন ম্যান্ডেলা, কন্ডোলিৎসা রাইস। দুবার এসেছেন আবু মোসাব আল জারকাবি, পোপ ষষ্ঠদশ বেনেডিক্ট, বোনো, হুগো শ্যাভেজ, হিলারী ক্লিন্টন, কেটি কুরিস, দারাই লামা, গুগল, হু জিনাটো, স্টিভ জবস, কিম জং, দ্বিতীয় পোপ জন পল, রুপার্ট মারডক, জেফ্রে সাচস, লী স্কট, আলী হুসাইনি সিসতানি, কাৎসুয়াকি ওয়াতানাবে, মেগ হুইটম্যান।

এই তালিকায় কখনো স্থান পাননি এরকম অনেক খ্যাতিমান লোক রয়েছেন। যেমন টনি ব্লেয়ার, জার্মান চ্যান্সেলর শ্রোয়েডার বা জ্যাক শিরাক এবং আরো অনেকে।