২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একজন মার্কিনি গৃহিনীর কাজের মূল্য বছরে ১ লাখ ৩৮ হাজার ডলার

যে সব মার্কিনি মহিলা স্রেফ সংসার সামলান তাদের কাজের একটা আর্থিক মূল্য নিরুপন করেছে একটি অনলাইন সংস্থা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 May 2007, 08:20 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

তাদের হিসেব মতে-ঘরের দেখাশোনা, রান্নাবান্না এবং মানসিক সহায়তা প্রদান ইত্যাদি ভুমিকা পালনের জন্য বছরে একজন গৃহিনী ১ লাখ ৩৮ হাজার ৯৫ ডলার আয় করতে পারেন। বুধবার ওই সংস্থাটি গবেষনালদ্ধ এ তথ্য প্রকাশ করেছে।

ম্যাসাচুসেটস ভিত্তিক স্যালারিডটকম এর এই গবেষণায় দেখা যায়, গত বছরের ১ লাখ ৩৪ হাজার ১২১ ডলারের চেয়ে এবারের এই আয় বেড়েছে শতকরা ৩ ভাগ হারে। স্যালারিডটকমের ক্ষতিপূুরণ বিশেষজ্ঞরা ওই গবেষণাকর্ম পরিচালনা করেন।

তাদের গবেষণায় ১০টি গার্হস্থ্য কর্মকে তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে ঘরের দেখাশোনা, রান্না, ডে কেয়ার সেন্টার শিক্ষকতা, লন্ড্রি মেশিন চালনা, ভ্যান ড্রাইভিং, কম্পিউটার অপারেটিং, চিফ এক্সিকিউটিভ অফিসার, পাহারা দেওয়া ইত্যাদি।

গবেষণার হিসেবে দেখা যায়, গড়পরতা মায়েরা সপ্তাহে ৯২ ঘন্টা কাজ করে থাকেন। এর মধ্যে ৪২ ঘন্টা মূল কাজ ও ৫২ ঘন্টা ওভারটাইম।

যে সব মায়েরা ঘরের বাইরে পুর্নকালীন চাকরি করে থাকেন তারাও সাংসারিক কর্মের জন্য ৮৫ হাজার ৯৩৯ ডলার আয় করতে পারেন। গত বছরের হিসেবে তাদের এই আয়ের পরিমান ছিল ৮৫ হাজার ৮৭৬ ডলার।

স্যালারিডটকম অনলাইনে ২৬ হাজার পুর্নাঙ্গ গৃহিনী ও ১৪ হাজার চাকরিরত মায়ের সাক্ষাৎকার নিয়ে এই গবেষণা প্রতিবেদন তৈরি করেছেন।