২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানব শিশুর হ্যাচারি চালু করলো জাপান

শুনতে একটু নির্মমই মনে হবে, কিন্তু বাস্তবতা তার চেয়েও রুঢ়। অন্য অনেক দেশের মতো জাপানেও প্রতি বছর অনেক অবাঞ্ছিত সদ্যোজাত শিশুতে বাবা-মা ডাস্টবিনে বা অন্যত্র ফেলে দেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 May 2007, 08:15 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

এই নিষ্ঠুরতার হাত থেকে শিশুদের বাঁচাতে এগিয়ে এসেছে জাপানের একটি হাসপাতাল। তারা বাচ্চাদের জন্য একটি হ্যাচারি চালু করেছে যেখানে বাইরে থেকে অভিভাবকরা নিজেদের পরিচয় গোপন রেখেই বাচ্চাটিকে সেখানে রেখে যেতে পারবেন।

জাপান প্রথমবারের মতো বাচ্চাদের এই হ্যাচারি বানিয়ে পরীক্ষামুলকভাবে তা চালু করেছে ১ মে। মাছের পোনা যেভাবে হ্যাচারিতে বড় করা হয়, ঠিক সেভাবেই এখানে বাচ্চাদের বড় করা হবে। মাছের হ্যাচারির সাথে এর পার্থক্য হচ্ছে, মাছের পোনা সংগ্রহ করে হ্যাচারিতে বড় করা হয়। আর এখানে যেসব অভিবাভক বাচ্চা লালন পালন করতে চাননা তাদের বাচ্চাই দেখাশুনা করা হবে। আর এরজন্য অভিবাভকদের কোন পরিচয় দিতে হবে না। শুধু বাচ্চাটিকে হ্যাচারির মধ্যে রেখে গেলেই হবে।

জাপানের দক্ষিন পশ্চিমের কুমামোটো শহরের জিকেই হাসপাতালে এই হ্যাচারির উদ্বোধন করা হয়। এর ব্যাবস্থাটা এরকম, কেউ যদি তার বাচ্চাকে হ্যাচারিতে রেখে যায় তবে একটি অ্যালার্ম, আলোর সংকেত ও ভিডিওর মাধ্যমে তা জানান দেয়া হবে। তখন হাসাপাতাল থেকে কোন নার্স এসে সেই বাচ্চাটিকে উদ্ধার করবে। ব্যবস্থাটা এমনভাবে করা আছে যে হাসপাতালের বাইরে থেকেই বাচ্চাকে হ্যাচের মধ্যে রেখে যেতে পারবেন।

পরীক্ষামুলকভাবে চালু হওয়া এই হ্যাচটি কাজ করে কিনা তা জানার জন্য প্রথমে একটি পুতুল দিয়ে পরীক্ষা করা হয়। পুতুলটি হ্যাচটিতে রাখার একটু পরই অ্যালার্ম বেজে উঠে, আলোর সংকেত দিতে থাকে।

তবে সমালোচকরা বলছেন এর ফলে অনেকেই শিশুদের এখানে ফেলে যেতে উৎসাহী হবেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জানিয়েছেন, “যে পদ্ধতি অবিভাবকদের বাচ্চা ফেলে যেতে উৎসাহী করে সেই পদ্ধতিটি তিনি সমর্থন করেন না।”

তবে এসব সমালোচনায় কান দেননি হাসপাতাল কর্তৃপক্ষ। নার্স বিভাগের প্রধান ইউকিকো তাজিরি বলেন, “বৃহস্পতিবার থেকেই এই পদ্ধতিটি পূর্ণাঙ্গ ভাবে চালু করবো আমরা। তবে এর ফাঁকে আমরা মানুষকে উদ্বুদ্ধও করবো যাতে তারা তাদের শিশুদের ফেলে রেখে চলে না যায়। তিনি আরো জানান, এই হ্যাচে ফেলে যাওয়া শিশুকে এতিম খানায় মানুষ করা হবে।

বেবি হ্যাচ বা শিশু হ্যাচের পদ্ধতিটি সম্প্রতি ইতালি ও জার্মানিতেও চালু হয়েছে।