২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড তারকারাও ঝুঁকছেন ভার্চুয়াল ওয়ার্ল্ডের দিকে

তারকাদের সম্পর্কে ভক্তদের কৌতুহলের শেষ নেই। পত্রপত্রিকায় কটা খবর পরে বা মিনিপর্দায় দেখে আর কতটুকু আশই বা মেটে। তাছাড়া সেও তো একতরফা খবর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 08:12 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

তাতে ভক্তের অনেক প্রশ্নেরই উত্তর মেলে না। উপরন্ত তাতে মিশে থাকে গুজবের ভেজাল। এই নিগুঢ় সমস্যার একটা সমাধান হিসেবে অনেকেই নির্ভর করেন তারকার অফিসিয়াল ওয়েবসাইটের উপর। পশ্চিমে প্রায় প্রতিটি তারকাই এরকম ওয়েবসাইট চালিয়ে থাকেন। সম্প্রতি বলিউডেও ওয়েবসাইট ব্যবহারের প্রবণতা বাড়ছে। বলিউড তারকারাও ধীরে ধীরে তাদের জনপ্রিয়তার ক্ষেত্রকে সম্প্রসারিত করতে ভার্চুয়াল ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যাচ্ছে।

বিপাশা বসু, মল্লিকা শেরাওয়াত বুহদিন ধরেই তাদের ওয়েবসাইট ব্যবহার করছেন। এক ভক্তের বক্তব্যের প্রতিক্রিয়ায় সম্প্রতি তার ওয়েবসাইটের প্যাডে জন আব্রাহাম সম্প্রর্কে বিপাশা বসু লিখেছেন, “আমি জানি রাতে সে আমার কাছেই ফিরে আসবে।” বিতর্করাণী মল্লিকা শেরাওয়াতও এক অনামা ভক্তের কাছ থেকে যে হত্যার হুমকি পেয়েছেন সে ব্যাপারে তার প্রতিক্রিয়া জানাতে বেছে নিয়েছেন তার ওয়েবসাইটকে।

তবে এখনো পর্যন্ত কোন সুপারস্টার যেমন আমীর খান বা শাহরুখ খান এখনো পর্যন্ত তাদের নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট চালু করেন নি। আমীরের ওয়েবসাইটে অভিনেতার পক্ষ থেকে একটি মেসেজ ঝুলিয়ে রাখা হয়েছে বেশ কিছুদিন ধরে, তাতে বলা হয়েছে তার ওয়েবসাইটটি প্রক্রিয়াধীন আছে। যে কোন দিন চালু হয়ে যাবে এটা।

শাহরুখ খানের বিজনেস ম্যানেজার করুণাও বলেছেন, “ উনিও চান তার অফিসিয়াল ওয়েবসাইটটি চালু করতে। সাইটটি বানানোর কাজ চলছে।”

প্রীতি জিনতা ও রাণী মুখার্জীর অনেকগুলো ফ্যানসাইট রয়েছে। তবে তাদের অফিসিয়াল কোন ওয়েবসাইট নেই। ঐশ্বরিয়া বচ্চনেরও বিস্তারিত একটি ওয়েবসাইট আছে। কিন্তু এখন সেটি কাজ করছে না। তার বিজনেস ম্যানেজার হরি সিং জানিয়েছেন, “ ৫ মাস আগে ঐশ্বরিয়া সাইটটি আপগ্রেড করার কথা বলেন। তারপর থেকে সাইটটি অকার্যকর রয়েছে। ব্যাক্তিগত জীবন নিয়ে দারুন ব্যস্ত থাকায় আপাতত এ দিকে নজর দিতে পারছেন না তিনি। তবে শিঘ্রই ওয়েবসাইটটি আবার কার্যকর হবে।”

জন আব্রাহাম নিয়মিত তার ওয়েবসাইটে ঢোকেন। শিল্পা শেঠীর ওয়েবসাইটটিও বেশ চালু। ‘বিগ ব্রাদার’ ঘটনার পর তার সাইটে আনুমানিক ৬ হাজার হিট হয়েছিল। এদিকে সঞ্জয় সুরী ওয়েবসাইটের মাধ্যমে রীতিমতো একটা ফ্যান ক্লাবই চালাচ্ছেন।

তারকাদের ওয়েবসাইট করে লাভটা কী?

অনেকগুলো লাভের একটা বলেছেন মল্লিকা শেরাওয়াত। “আমার অজান্তেই আমাকে নিয়ে অনেক কিছু বলা হয়েছে, লেখা হয়েছে। এই ওয়েবসাইট এর ইতি টানবে।”