২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটকদের কাছে এক নম্বর হোটেল ফ্রান্সের পঞ্চম জর্জ

ফ্রান্সের এলিসি প্রাসাদের কাছে অবস্থিত জর্জ পঞ্চম হোটেলই বিশ্বের পর্যটকদের প্রথম পছন্দ। পর্যটক ও ট্রাভেল এজেন্টদের মধ্যে পরিচালিত এক জরিপে উঠে এসেছে এই পছন্দের কথা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 08:12 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

১৯২৮ সালে ৩১ মিলিয়ন ডলার খরচ করে ফ্রান্সের পঞ্চম জর্জ এভিনিউতে অবস্থিত আটতলার এই হোটেলটি তৈরি করেন মার্কিন জোয়েল হিলম্যান। এরপর এর মালিক হন ফ্রাঁসোয়া দুপ্রে। বর্তমানে ফোর সিজনস হোটেল চেইনের অংশ হিসেবে এটি পরিচালিত হচ্ছে। এর বর্তমান মালিক সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল বিন আব্দুল আজিজ আল সৌদ নিয়ন্ত্রিত কিংডম হোল্ডিং কোম্পানি।

জাগাত সার্ভে নামে আমেরিকা ভিত্তিক একটি ট্রাভেল এজেন্সি সম্প্রতি তাদের ২০০৭/২০০৮ সালের ট্রাভেল গাইড প্রকাশ করেছে যেখানে ২১৭৮৩ জন ভ্রাম্যমান পর্যটক এবং ১৬২৬ টি ট্রাভেল এজেন্টের মতামতের উপর ভিত্তি করে বিশ্বের ১০৩ টি দেশের অভিজাত হোটেল এবং রিসর্টের তালিকা প্রকাশ করা হয়েছে।

জরিপে দেখা যায় প্যারিসের পঞ্চম জর্জ হোটেলের শতাধিক কামরা রয়েছে যাতে একরাত থাকলে আপনাকে গুনতে হবে ৯৯০ মার্কিন ডলার।

ওই জরিপে পছন্দের খাবারেরও শীর্ষে রয়েছে ফ্রান্সের খাবার। পছন্দের খাবারের কোঠায় বেশীরভাগ ভোট পড়েছে ফ্রান্সিস লা মেইসন ট্র্রয়িগ্রস হোটেলের নৈশভোজ এর পক্ষে।

জাগাত সার্ভের প্রধান কার্য নির্বাহী টিম জাগাত বলেন, বিশ্বের কোন জায়গায় পর্যটকদের জন্য সেরা আবাসন ব্যবস্থা রয়েছে এই জরিপ আপনাকে তার সঠিক ধারনা দিবে।

পর্যটকদের কাছে আকর্ষণীয় শহরের তালিকায় শীর্ষে রেেয়ছে প্যারিস, এর পক্ষে ভোট পড়েছে ২৬ শতাংশ। পক্ষান্তরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা লন্ডন এবং রোম এর পক্ষে ভোট পড়েছে যথাক্রমে ১৯ এবং ৮ শতাংশ।

এদিকে আমেরিকাতে বেড়ানোর জন্য পছন্দের শহরের তালিকায় শীর্ষে রয়েছে নিউ ইয়র্ক, এরপর রয়েছে ওয়াশিংটন ডিসি এবং সান ফ্রান্সিসকো এবং এখানে ভোট পড়েছে যথাক্রমে ২৫, ২০ এবং ১৭ শতাংশ।

বেড়ানোর সময় তারা সবচেয়ে বেশি বিরক্ত হন কি কারণে, পর্যটকদের কাছে এ প্রশ্ন রাখা হলে তারা দুর্বল সেবা প্রদানকে প্রধানত দায়ি মনে করেন।