২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেকটাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!

মালয়েশিয়ার ডাক্তাররা বলেছেন, নেকটাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 08:03 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বিশেষ করে ডাক্তারদের মধ্যে এর ব্যবহার বন্ধের ঘোষণা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন তারা। মঙ্গলবার মালয়েশিয়ার একটি দৈনিকে ছাপা হয়েছে এ খবর।

বিভিন্ন গবেষণার ফলাফল তুলে ধরে তারা দেখান যে টাই অস্বাস্থ্যকর এবং এর মাধ্যমে ক্ষত ছড়াতে পারে।

মালয়েশিয়ান মেডিকেল এসোসিয়েশন তাদের এক গবেষণার ফলাফলে জানান যে, অধিকাংশ সময়েই এসব নেকটাই ধোয়া হয় না এবং এগুলি রোগ জীবানু বহন করে যার মাধ্যমে নিউমোনিয়া বা রক্তের ইনফেকশন ছড়াতে পারে।

এসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর তিওহ সিয়াং চিন বলেন, “ডাক্তারা ক্লিনিকে যখন তাদের রাউন্ড দেন তখন তাদের টাই সর্বত্রই দোল খায়।”

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা অবশ্য বলেছেন, নেকটাই যে বিপদজনক তা নিশ্চিত হওয়ার জন্য আরো প্রমাণ দরকার। তার আগে হাসপাতালের ড্রেস কোড থেকে নেকটাই বাদ দেওয়া যাবে না।