২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমটিভির চলচ্চিত্র পুরষ্কারের মনোনয়ন পেলেন যারা

‘ড্রিমগার্লস’ ছবির দুই তারকা অস্কার বিজয়ী জেনিফার হাডসন আর গ্র্যামি বিজয়ী বেয়ন্স নোলেস এবারের এমটিভি মুভি অ্যাওয়ার্ডের গোল্ডেন পপকর্ন ট্রফির জন্য লড়বেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 07:50 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

দুজনেই ২০০৬ সালে চলচ্চিত্রে তাদের অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী কোঠায় মনোনয়ন পেয়েছেন। সোমবার এমটিভি প্রকাশ করেছে এ খবর। এই দুজন ছাড়াও এক্ষেত্রে আরো মনোনয়ন পেয়েছেন উইল স্মিথ, কিরা নাইটলি।

এমটিভি অ্যাওয়ার্ডের জন্য সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে যে ছবিটি সেটি হলো "৩০০"। এরপরই রয়েছে ‘ডেড ম্যানন’স চেস্ট”। এটি পেয়েছে ৪টি মনোনয়ন। সেরা ছবির পুরষ্কারের জন্য এ দুটি ছাড়াও লড়বে ‘ব্লেডস অফ গ্লোরি’ ‘লিটল মিস সানশাইন’ ও ‘বোরাত’। ব্যারন কোহেনের বোরাত এটি ছাড়া আরও তিনটি পুরষ্কারের জন্য মনোনয়ন পেয়েছে। এর একটি হলো সেরা কমেডি পারফরম্যান্স, সেরা লড়াই দৃশ্য ও সেরা চুম্বন দৃশ্যের জন্য।

সেরা চুম্বন বিভাগে আরো মনোনয়ন পেয়েছেন ক্যামেরন ডিয়াজ ও জাড ল ( দি হলিডে), মার্ক ওয়াহলবার্গ ও এলিজাবেথ ব্যাঙ্কস (ইনভিন্সিবল)।

‘দি ডিপার্টেড’ ছবির জন্য সেরা খলনায়কের কোঠায় মনোনয়ন পেয়েছেন জ্যাক নিকলসন।

এ বছর এমটিভি আরো দুটি ক্যাটাগরি যুক্ত করেছে তাদের অ্যাওয়ার্ডে। একটি হলো ‘বেস্ট সামার মুভি ইউ হ্যাভ নট সিন ইয়েট’, অন্যটি ‘ইউ স্টুডেন্ট ফিল্ম মেকার অ্যাওয়ার্ড’।

ভায়াকমের একটি প্রতিষ্ঠান এমটিভি। এ বছর এমটিভি মুভি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সারাহ সিলভারম্যান। ৩ জুন লস এঞ্জেলসের গিবসন এম্পিথিয়েটারে অনুষ্ঠিত হবে এটি।