২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও গেমে শেক্সপিয়ার

পশ্চিমা শিশুরা এমনিতেই কম্পিউটার নিয়ে সময় কাটাতে ভালবাসে। এই ফাঁকে যদি গেমস্ খেলতে খেলতে বিখ্যাত ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম সেক্সপিয়ারের সঙ্গে পরিচয় হয়ে যায় তো মন্দ কি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Apr 2007, 07:27 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

শিশুদের এই কম্পিউটার আসক্তিকে কাজে লাগাতে তাই কানাডার একটি বিশ্ববিদ্যালয় সেক্সপিয়ারকে নিয়ে তৈরী করেছে একটি ভিডিও গেম।

অন্টারিওর একটি বিশ্ববিদ্যালয়ের যে দলটি এই গেম তৈরী করেছে তার মুল পরামর্শদাতা অধ্যাপক ডেনিয়েল ফিশলিন বলেন,“কম্পিউটারে এ গেম খেলার মাধ্যমে শিশুরা তাদের সময়ের সদ্ব্যবহার করতে পারে। আমি জানি না অন্য কোন মাধ্যমে সাত বছরের শিশুদের সঙ্গে সেক্সপিয়ারকে এভাবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে কিনা’।

সেক্সপিয়ারকে নিয়ে নির্মিত এই গেমসটির নাম দেয়া হয়েছে ‘স্পিয়ার’। সেক্সপিয়ারের মৃত্যবার্ষিকী উপলক্ষে এ সপ্তাহেই গেমসটি বাজারে এসেছে। ১৬১৬ সালের ২৩ এপ্রিল এই মহাকবি মারা যান।

‘স্পিয়ার’ গেমসটি সেক্সপিয়ার ডাটাবেজের সঙ্গে লিংক করা। যার নাম দেয়া হয়েছে ‘কানাডিয়ান এডাপটেশনস অব সেক্সপিয়ার’। ফিশলিন গেমসটির সত্ব সংরক্ষনের জন্য আবেদন করতে যাচ্ছেন শিগগিরই।

কিং জর্জ পাবলিক স্কুলের ১২ বছর বয়সী ছাত্রী ইয়েভা মিকেলসন জানান,তার বড় বোন বই পড়ে যতটুকু জেনেছে সে তার থেকে এ গেমস থেকে সেক্সপিয়ার সর্ম্পকে আরও বেশী জেনেছে। তার প্রেড ৮ এর বন্ধুরাও যারা বই পড়ে সেক্সপিয়ার সর্ম্পকে জেনেছে তারাও জানিয়েছে গেমসে এর চেয়ে অনেক বেশী তথ্য রয়েছে।

গেমসটি অনলাইনে পাওয়া যাচ্ছে।