২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেকহ্যাম পরিবারের বাসা বদল

জন্ম ইংল্যান্ডে আর সেখানেই ফুটবল খেলে খ্যাতি অর্জন। তবে এবার ডেভিড বেকহ্যাম তার পরিবারসহ বাসা বাঁধছেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। কারণ বেকহ্যাম লস অ্যাঞ্জেলেসের ‘গ্যালাক্সি’ ফুটবল দলের হয়ে খেলতে যাচ্ছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 07:25 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বেকহাম পত্নী সাবেক স্পাইস গার্ল তারকা ভিক্টোরিয়াও আমেরিকার কিছু চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা করবেন। বিনোদন সাময়ীকি পিপল সূত্রে জানা গেছে এ খবর।

বেকহ্যামের পারিবারিক এক ঘনিষ্ট বন্ধু জানান, ‘বহুদিন ধরেই তারা লস এঞ্জেলেসে বাড়ি খুঁজছিলেন। পছন্দমতো বাড়ি পেয়ে তারা এখন আনন্দিত। এই গ্রীষ্মেই তারা লস এঞ্জেলেসের বেভারলি হিলসের বাড়িতে উঠবেন।’

ভিক্টোরিয়া ইতিমধ্যেই ইন্টেরিয়র ডিজাইনারদের সঙ্গে আলাপ করা শুরু করে দিয়েছেন বাড়ি নতুন করে সাজাবার জন্য। অনেকেই বলছেন বাড়িটা বেকহ্যাম পরিবারের জন্য বড় হয়ে গেছে। তবে সেই ঘনিষ্ট বন্ধুটি জানিয়েছেন, “হতে পারে বড়, তবে তা বিশাল নয়। ৫জনের পরিবারের জন্য বাড়িটা ঠিকই আছে। তাছাড়া বেকহ্যাম পরিবারের আত্মীয় স্বজনরা যখন ইংল্যান্ড থেকে এখানে বেড়াতে আসবেন তখনতো তাদের থাকতে জায়গা দিতে হবে। সেই হিসেবে বাড়িটা ঠিকই আছে। তাছাড়া তাদের সন্তানদের স্কুলও এই বাড়িটা থেকে কাছে।”

৮ বছরের ব্রুকলিন, ৪ বছরের রোমিও এবং ২ বছরের ক্রুজকে নিয়ে ডেভিড বেকহ্যামের সুখের পরিবার। ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে লস অ্যাঞ্জেলেসের ‘গ্যালাক্সি’ ফুটবল দলে হয়ে তিনি খেলবেন বলে আশা করা যাচ্ছে।

বেকহ্যাম পরিবার তাদের স্পেনের বাড়িটিও বিক্রি করে দিতে পারেন বলে জানা গেছে। তবে উত্তর লন্ডনের তাদের যে বাড়িটা আছে সেটা বিক্রি করবেন না বলে জানা গেছে। কারণ, শিকড়ের সঙ্গে যোগাযোগটা তারা বিচ্ছন্ন করতে চান না। তাছাড়া ক্রিসমাসের ছুটিতে যাতে নিজ দেশে ফিরে বেকহ্যাম পারিবার মাথা গুজতে পারে সেজন্যও লন্ডনের বাড়িটা তারা বিক্রি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। বেকহ্যাম পরিবারের বন্ধুটি জানিয়েছেন এসব তথ্য।

আশা করা যাচ্ছে জুলাইয়ের মাঝামাঝিতে তারা লস অ্যাঞ্জেলেসে পাকাপাকিভাবে থাকতে শুরু করবেন। অবশ্য সেই সময় এনবিসি চ্যানেলে ভিক্টোরিয়া অভিনীত ৬ পর্বের একটি রিয়ালিটি সিরিজও শুরু হবে।