২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই না হলে ব্রিটনি!

সারা দুনিয়ার তারকারা পাপারাজ্জিদের হাত থেকে বাঁচার জন্য কত যে কৌশল করেন, করে ব্যর্থ হলে ক্ষুদ্ধ হন, এমনকি মামলাও ঠুকে দেন তাদের বিরুদ্ধে। অথচ ব্রিটনি কিনা নিজে থেকেই তার ভক্তদের পাপারাজ্জি হওয়ার আহ্বান জানালেন!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 06:32 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বিষয়টি আসলে একটা প্রতিযোগিতার।

ভক্তদের পাপারাজ্জি হওয়ারকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই পপ তারকা। তার বন্ধুদের উপর পাপারাজ্জি করার আহ্বান জানিয়ে ব্রিটনি বলেন, যে সবচেয়ে এক্সক্লুসিভ ছবি তুলতে পারবে তার জন্য পুরষ্কার রয়েছে একটি আইপড।

এটি এই তারকার নতুন মিডনাইট ফ্যান্টাসি সুবাসের একটি বিজ্ঞাপন কৌশল বলে মনে করছেন অনেকে।

ভক্তদের উদ্দেশ্যে লেখা ইমেইলে ব্রিটনি প্রতিটি ডিটেইল ধারণ করার পরামর্শ দিয়ে সেখান থেকে বাছাই করা ছবি পাঠানোর পরামর্শ দেন। কোন ধরনের নগ্ন ছবি না পাঠানোর ব্যাপারে শর্ত আরোপ করে ব্রিটনি লেখেন, “ নগ্ন , অশ্লীল বা ভয়ংকর কোন ছবি এই প্রতিযোগিতায় নেয়া হবে না।”