২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়ানা সম্মানে আয়োজিত কনসার্টে থাকবেন না প্রিন্স চার্লস

ডায়ানার ১০ বছর পুর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে হাজির থাকবেন না প্রিন্স চার্লস। প্রিন্স অফ ওয়েলসের এক মুখপাত্র লন্ডনের দি টাইমস পত্রিকাকে জানিয়েছেন এ কথা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 06:03 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

১ জুলাই লন্ডনের নতুন ওয়েম্বলি স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন এলটন জন, রেড স্টুয়ার্ট, মার্কিন র‌্যাপার কেনি ওয়েস্ট, বৃটিশ গায়ক জেমস মরিসন, নাতাশা বেডিংফিল্ড ও লিলি অ্যালেন। ডায়ানার দুই পুত্র উইলিয়াম ও হ্যারি এই কনসার্টের উদ্যোক্তা।

“তরুন সম্প্রদায়ের জন্য এই কনসার্টের আয়োজন করা হয়েছে।” প্রিন্সের এক মুখপাত্র বলেছেন এ কথা। ওই মুখপাত্রই জানান যে প্রিন্স চার্লস বা তার দ্বিতীয় স্ত্রী ক্যামিলা এই কনাসর্টে আসবেন না। সেই সঙ্গে তিনি এও বলেছেন, “৩১ আগস্ট ডায়ানার স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে যেখানে উইন্ডসরের সব প্রজন্মের একত্র হওয়ার একটা সুযোগ মিলবে।”

১৯৮১ সালে চার্লস ও ডায়ানার বিয়ে হয়। ১৯৯২ সালে তারা আলাদা হয়ে যান, ১৯৯৬ সালে তাদের আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ ঘটে। ১৯৯৭ সালের আগস্টে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন ডায়ানা।