২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিপল সাময়ীকির বিচারে সেরা সুন্দরী ব্যারিমুর

বিখ্যাত বিনোদন ও লাইফস্টাইল সাময়ীকি পিপল ম্যাগাজিনের বিচারে সেরা সুন্দরী মনোনীত হয়েছেন ড্রিউ বেরিমুর। অ্যাঞ্জেলিনা জোলি, নিকোল কিডম্যান ও জুলিয়া রবার্টসকে টপকে পিপল নির্বাচিত ১০০ সুন্দর মানুষের তালিকার শীর্ষ অবস্থানটি অর্জন করেছেন এই চার্লিস এঞ্জেলস তারকা। পিপল ছাড়াও একাধিক বার্তা সংস্থার সুত্রে জানা গেছে এ খবর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 05:57 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

১৯৮২ সালে স্পিলবার্গের ‘ই.টি’ ছবিতে নামার পর থেকেই সকলের নজর কেড়েছিলেন এই তারকা। ৩২ বছর বয়সী ব্যারিমুর তার সাফল্যের পিছনে অন্তর্নিহিত সুখকেই মূল কারণ হিসেবে বিবেচনা করেন।

“আমার মনে হয় সুখই মানুষকে সুন্দর করে। সুখী মানুষরাই সুন্দর মানুষ। সুখী মানুষরা একটা আয়নার মতো হয়ে ওঠে। এবং তাদের সুখটা তারা চারদিকে ছড়িয়ে দেয়।” বলেছেন এই হলিউড তারকা।

সুন্দরীদের তালিকায় এবার নিয়ে চতুর্থবার এলেন তিনি। তবে শীর্ষ স্থান দখলের ঘটনা এবারই প্রথম।

সুন্দর মানুষদের তালিকায় অনেকের মধ্যে আছেন ব্রাড পিট, জর্জ ক্লুনি, অপরাহ উইনফ্রে, লিওনার্দো ডি ক্যাপ্রিও, স্কারলেট জোহানসন, জেনিফার অ্যানিস্টন, রিজ উইদারস্পুন, হ্যালি বেরি ও জেনিফার লোপেজ।