চট্টগ্রামে চলছে ৫ দিনব্যাপী ফার্নিচার মেলা
চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন মিলনায়তনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ফার্নিচার মেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিটাগাং চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।
মেলায় ২০টি প্রতিষ্ঠানের ৬০টি স্টলে আকর্ষণীয় সব আসবাবপত্র সাজানো হয়েছে। প্রথমদিন দর্শক উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেম্বার সভাপতি সাইফুজ্জানান চৌধুরী বলেন, বাংলাদেশের ফার্নিচার এখন অনেক উন্নত। দিন দিন পরিবর্তন হচ্ছে ফার্নিচারের স্টাইল। তিনি বলেন, বাংলাদেশের তৈরি ফার্নিচার এখন এতো উন্নত ও দৃষ্টিনন্দন যে, অনায়াসে তা বিদেশে রপ্তানি করা যায়।
বাংলাদেশ ফার্নিচার সমিতি, চট্টগ্রামের সভাপতি সৈয়দ এ এস এম নুরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্নিচার মালিক সমিতির সভাপতি এ কে এম আখতারুজ্জামান, ফার্নিচার মালিক সমিতি নেতা মির্জা নুরুল করিম শোভন, আলী আজম খান প্রমুখ।
