২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউকে বক্স অফিসের ইতিহাসে জায়গা করে নিল বন্ড মুভি

যুক্তরাজ্যের সর্বকালের সেরা দশ ছবির তালিকায় জায়গা করে নিল জেমস বন্ড সিরিজের ‘ক্যাসিনো রয়্যাল’ এবং ‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট’। দুটো ছবিই আয়ের ক্ষেত্রে ৫০ মিলিয়ন পাউন্ডের সীমানা টপকে গেছে। ইউকে ফিল্ম কাউন্সিল জানিয়েছে এ তথ্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 05:20 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ডেনিয়েল ক্রেইগ অভিনীত ‘ক্যাসিনো রয়্যাল’ এই তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে, এখন পর্যন্ত শুধু টিকেট বিক্রি করেই এর আয় ৫৫ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড। আয়ের বিচারে এখন পর্যন্ত এটাই সেরা বন্ড চলচ্চিত্র।

তালিকায় পাইরেটসের অবস্থান অষ্টম। গত বছরে মুক্তি পাওয়া ছবিটির এ যাবৎ আয় হয়েছে ৫২ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড।

৬৯ মিলিয়ন পাউন্ড আয় করে ১৯৯৮ সালে মুক্তি পাওয়া টাইটানিক ছবিটি এখনো পর্যন্ত এই তালিকার শীর্ষে রয়েছে।

নিচে এই শীর্ষ দশ তালিকাটি দেয়া হলো :

১. টাইটানিক : ৬৯ মিলিয়ন পাউন্ড

২.হ্যারি পটার অ্যান্ড দি ফিলোসফারস স্টোন : ৬৬ মিলিয়ন পাউন্ড

৩.দি লর্ড অফ দি রিংস : ৬৩ মিলিয়ন পাউন্ড

৪. লারা ক্রফট অফ দি টূম্ব রেইডারস-দি রিটার্ন অফ দি কিং : ৫৮ মিলিয়ন পাউন্ড

৫. লারা ক্রফট অ্যান্ড দি টুম্ব^ রেইডারস-দি টু টাওয়ারস : ৫৮ মিলিয়ন পাউন্ড

৬. ক্যাসিনো রয়্যাল : ৫৬ মিলিয়ন পাউন্ড

৭. হ্যারি পটার অ্যান্ড দি চেম্বারস অফ সিক্রেটস : ৫৫ মিলিয়ন পাউন্ড

৮. পাইরেটস অফ দি ক্যারিবিয়ান-ডেড ম্যান’স চেস্ট : ৫৩ মিলিয়ন পাউন্ড

৯. দি ফুল মন্টি : ৫২ মিলিয়ন পাউন্ড

১০. স্টার ওয়ারস এপিসোড ১-দি ফ্যান্টম মিনেস : ৫১ মিলিয়ন পাউন্ড

এই সব ছবির মধ্যে সবচেয়ে আগে মুক্তি পাওয়া ছবি হলো ‘ফুল মন্টি’। ১৯৯৭ সালে ছবিটি মুক্তি পায়।