অ্যাশের জন্য লরিয়েলের বিশেষ উপহার
অ্যাশের বিয়েতে অনেকেই অনেক কিছু উপহার দিয়েছেন। নিকটাত্মীয় বন্ধু স্বজনরা নানা দামী উপহারই দিয়েছেন। তার বাইরে ভক্তরাও পাঠিয়েছেন নানা উপহার। প্রহ্লাদ কাক্কার নিয়ে গেছেন বেনারসী শাড়ী।
জয়পুর থেকে ভক্ত অর্জুন পাঠিয়েছেন দুটি মুর্তি। বিহার থেকে জয়তী পাঠিয়েছেন নিজের হাতে কাজ করা শাড়ি। কানপুর থেকে প্রকাশ পান্ডে নিয়ে গেছেন নিজের দোকানের স্পেশাল লাড্ডু।
এসবের মাঝে একেবারে অন্যরকম উপহার দিয়েছেন ল’রিয়েল।
প্রসাধনী সামগ্রীর প্রতিষ্ঠান ল’রিয়েল তাদের এই অ্যাম্বাসেডরের বিয়ে উপলক্ষে তৈরি করেছিলেন বিশেষ ধরনের লিপস্টিক। শুধু মাত্র বিয়ের দিনে অ্যাশের ব্যবহারের জন্য এই লিপস্টিক তৈরি করে তারা। এর নাম রাখা হয় অ্যাম্বার অ্যাশ। অ্যাশের বিয়ের দিনে সামান্য কিছু লিপস্টিক বাজারে ছাড়া হয়।
