২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশ্বরিয়ার বিয়েতে অর্জুনের উপহার

বিয়েতে অ্যাশ অভিষেককে নানা জনে নানা উপহার দিয়েছেন। তবে সবচেয়ে শানদার উপহারটা তৈরি হয়েছে জয়পুরে। বলিউড রাণীর সৌন্দর্যে মোহিত অর্জুন স্বপ্নাদিষ্ট হয়ে অ্যাশের ২৫টি ভাস্কর্য নির্মান করেছেন যার একটি তিনি পাঠিয়েছেন বিয়ে উপলক্ষে উপহার হিসেবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 07:12 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

জয়পুরের এই প্রতিভাবান ভাস্কর জানান, গত দিওয়ালীর সময় তিনি স্বপ্নে এক আদেশ পান এই সাবেক মিস ওয়ার্ল্ডের বিভিন্ন মুডের কিছু মুর্তি নির্মানের।

“দেবী দুর্গা স্বপ্নে দেখা দিলেন আমাকে, বললেন, এক সুন্দরী রমণীর কিছু মুর্তি যদি গড়ি তাহলে আমি পুরষ্কৃত হবো। আমার বিচারে জগতের সুন্দরীতমা নারী ঐশ্বরিয়া। আমি তাই ঠিক করলাম তার কিছু ভাষ্কর্য করবো।”

অনেক শ্রম দিয়ে কাদা ছেনে যে মুর্তি অর্জুন নির্মান করেছেন ঐশ্বরিয়ার তাতে ফুটে উঠেছে ভারতীয় পুরাণের মেনকা মুর্তি এবং উমরাও জানে ঐশ্বরিয়ার অভিনয় করা একটি বিশেষ ভঙ্গিমা।

বচ্চন পরিবারের সাথে অর্জুনের পূর্ব পরিচয় আছে। “মাস দুয়েক আগে অমিতাভ বচ্চন আমার কাছ থেকে দেবদেবীর ১১টা মুর্তি কেনেন।” জানিয়েছেন তিনি।

এইসব মুর্তির কোনটাই তিনি বিক্রি করবেন না বলে জানান অর্জুন। তবে এগুলো নিয়ে একটা প্রদর্শণী করার ইচ্ছে আছে তার যে প্রদর্শনীর উদ্ধোধনের জন্য তিনি অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানাবেন।