২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর ৩২, কনে ৩৪....নো প্রবলেম

আগেকার দিন হলে গাঁয়ে রীতিমতো ঢি ঢি পরে যেতো। ‘বরের চেয়ে কনের বয়স বেশী! ওমা! এ কী কথা গো!’ মাসি পিসিদের কানাকানিতে টেকা দায় হতো।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

কিন্তু দিন বদলেছে। আর বিয়েটা হচ্ছে মুম্বাইয়ের মতো শহরে, পশ্চিমের অত্যাধুনিক লাইফস্টাইলই যেখানে মোক্ষ। আর পশ্চিমের লেটেস্ট ফ্যাশন হচ্ছে, জুটির মধ্যে ছেলের বয়স হবে মেয়ের তুলনায় বেশী।

৪৪ বছরে ডেমি মুর ২৯ বছরের অ্যাস্ট কাচারকে বিয়ে করেছেন, ৪০ বছরের হ্যালি বেরি চুটিয়ে প্রেম করছেন ৩১ বছরের মডেল গ্যাব্রিয়েল অব্রির সাথে। আর ঐশ্বরিয়া তো অভিষেকের চেয়ে মাত্র ২ বছরের বড়।

ভ্যালেরি গিবসন অবশ্য আরেকটা ব্যাখ্যা দিয়েছেন এর। তার হিসেবে ঐশ্বরিয়া বুনোবেড়াল গোত্রের নারী, ইংরেজিতে যাকে বলে কুগার (ঈড়ঁমধৎ)। আর এদের প্রেম পরিণয় একটু অল্প বয়সীদের সাথেই হয়।

কানাডার লেখক ভ্যালেরি গিবসন একটা বই লিখেছেন, বইয়ের নাম ‘কুগার : এ গাইড ফর ওল্ডার উইমেন ডেটিং ইয়ংগার মেন।’ সেখানে তিনি লিখেছেন “কুগার-কাব সম্পর্কটা সব ধরনের জুটির জন্যই খুব লাগসই। কুগাররা খুব সফিসটেকেটেড, আকর্ষনীয় আর অনুভুতিপ্রবণ হয়। জীবনের উপর তার নিয়ন্ত্রণ থাকে পুরোমাত্রায়। কুগাররা শক্তিতে ভরপুর থাকে। শারিরীকভাবে থাকে খুবই ফিট। সফল, আত্মনির্ভরশীল আর পরিশীলত হয় এরা।”

এক সাম্প্রতিক অনলাইন জরিপে দেখা যায় শতকরা ৬৭ ভাগ নারী এরকম বনবেড়াল গোত্রের। তার সর্বদাই তাদের চেয়ে কম বয়সী পুরুষদের সাথে ডেটিং করে থাকে। অন্যদিকে শতকরা ৪৯ ভাগ পুরুষ জানিয়েছে তারা ডেটিং করে তাদের চেয়ে বয়সী নারীর সাথে।

ভারতে অবস্থাটা অতোটা না হলেও সে দিকে যে এগুচ্ছে তার নমুনা কারিনা কাপুর আর শহীদ কাপুরের দিকে তাকালেও বোঝা যাবে।

সুতরাং সবদিক মিলিয়ে বলা যায়, ভারতীয় সময়ের সাথে ততটা না হলেও পশ্চিমের সময়ের সাথে সাথেই আছেন অ্যাশ অভিষেক।