২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অপরাধের সাক্ষ্যপ্রমান যোগাড় করবে পুলিশ টুপির ভিডিও ক্যামেরা

সাক্ষ্যপ্রমাণ যোগাড় করতে এবার পুলিশরা মাথায় ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরবেন। ভাবছেন মাথায় করে ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরলে তারা চোর ধরবে কোন হাতে। আসলে হাতে না, মাথার টুপিতে ক্যামেরা ফিট করা থাকবে। আর এই অভিনব পন্থাটি চালু হয়েছে চীন দেশে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 07:49 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

চংকিং শহরের পুলিশ বিভাগের প্রায় একশজন পেট্রোল পুলিশ ভিডিও ক্যামেরা লাগানো টুপি পড়ে রাস্তায় কাজ করবেন। ধারণা করা হচ্ছে, এর ফলে কোন অপরাধ ঘটলে সেটার সাক্ষ্যপ্রমাণ আরো ভালোমতো পাওয়া যাবে।

ফ্লাশ লাইট আকারের একেকটি ভিডিও ক্যামেরার ওজন ৫০ গ্রাম যা ক্লিপের সাহায্যে টুপিতে আটকে রাখা হবে।

চংকিং পুলিশ বিভাগের প্রধান বলেন, “পুলিশ অফিসারের কাজ হচ্ছে শুধু ক্যামেরাটা চালু করা। ধারণের কাজটা ক্যামেরাই করবে। আর এতে আছে ১ গিগাবাইট মেমোরি কার্ড। তাই একঘন্টা ভিডিও ফুটেজ ধারণ করা কোন ব্যাপার না।”

তিনি আরো জানান, “এতে শুধু অপরাধের সাক্ষ্যপ্রমানই নয়, সেই সঙ্গে পুলিশকেও অসৎ হওয়া থেকে রক্ষা করবে এই ব্যবস্থা।”

সূত্রঃ ওয়েবসাইট