চুমুর চেয়েও বেশি উত্তেজক চকলেট!
চুমুর চেয়েও চকলেট বেশি আনন্দদায়ক ও উত্তেজক। সম্প্রতি এক গবেষণায় এরকম তথ্যই পেয়েছেন বিজ্ঞানীরা।
যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ডেভিড লিউস ও তার দল বিশ বছর বয়সী ১২ জন স্বেচ্ছাসেবকের উপর গবেষণা চালিয়ে এই ফলাফল পেয়েছেন।
গবেষনায় দেখা গেছে চুমু খেলে হার্ট ও মস্তিষ্ক যত না বেশি উদ্দীপ্ত হয়, তার চেয়েও বেশি উদ্দীপ্ত হয় চকলেট খেলে। এই উদ্দীপনার মাত্রা চুমু খাওয়ার চেয়ে দ্বিগুন। গবেষকরা জানান, চকলেট যখন মুখের ভিতর গলতে থাকে তখন হার্টের স্বাভাবিক গড় গতি ৬০ থেকে বেড়ে দ্বিগুন হয়ে যায়। কখনো কখনো তা বেড়ে একশ চল্লিশে গিয়েও দাড়ায়।
এই আবিষ্কারে গবেষকরা অভিভূত। যারা এখনো চুম্বনের স্বাদ না পেয়ে আফসোসে আছেন, তারা চকলেট খেয়ে চুমুর চেয়েও বেশি আনন্দ লাভ করে আপাতত আফসোস ঘুচাতে পারেন।
সূত্রঃ ওয়েবসাইট।
