২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ষাঁড়ের পাঁচ পা

প্রবাদের ‘সাপের পাঁচ পা’ কেউ না দেখলেও চীনে গেলে ষাঁড়ের পাঁচ পা দেখা যাবে। আর ঘটনাটি ঘটেছে চীনের গুয়াংঝু শহরের ঝংশান চিড়িয়াখানাতে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 07:04 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

পাঁচ পায়ের এই ষাঁড়টিই এখন চিড়িয়াখানার সবচেয়ে দর্শনীয় প্রাণী। চারটি পা স্বাভাবিক ভাবে যেখানে থাকে সেখানেই আছে। আর তার পঞ্চম পাটি গজিয়েছে পেছন দিকে। এর জন্য ষাঁড়টির হাঁটাচলায় অবশ্য কোন অসুবিধা হচ্ছে না।

চিড়িয়াখানার একজন তত্ত্ববধায়ক জানান, “ষাঁড়টি খুবই ভদ্র। কাউকে কখনো গুঁতো দেয়না। বাচ্চরা সবচেয়ে বেশি পছন্দ করে তাকে। লম্বা লাইন দিয়ে তারা ষাঁড়টির সঙ্গে ছবি তোলে।”

এ বছরেই একটি খামার থেকে পাঁচ পায়ের এই ষাঁড়টি চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। তারপর থেকে প্রতিদিনই একে দেখার জন্য ভীড় বেড়েই চলেছে।

সূত্রঃ ওয়েবসাইট