২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যালো ম্যাগাজিনের পাঠক জরিপে সবচেয়ে স্টাইলিশ কিডম্যান

বিখ্যাত বিনোদন ও লাইফস্টাইল সাময়ীকি হ্যালো ম্যাগাজিনের পাঠক জরিপে সবচেয়ে স্টাইলিশ তারকা হিসেবে নির্বাচিত হয়েছেন হলিউড তারকা নিকোল কিডম্যান। অস্কার অনুষ্ঠানে তারা যে পোশাক পরে এসেছিলেন তার ভিত্তিতেই এই জরিপ চালায় হ্যালোম্যাগাজিনডটকম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 06:14 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

৮ হাজার পাঠক ভোটের শতকরা ৩২ ভাগ ভোট পরে অস্ট্রেলিয় সুন্দরীর নিকোল কিডম্যানের পক্ষে। অস্কার অনুষ্ঠানে তার স্কারলেট ব্যালেন্সিয়াগা গাউনের জন্যই তাকে বেছে নিয়েছে পাঠকরা।

কিডম্যানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে দ্বিতীয় স্থান দখল করেছেন আরেক হলিউড তারকা পেনিলোপি ক্রুজ। তার স্ট্র্যাপলেস ভারসাচ্চি ড্রেস আর ২০ ক্যারেটের হীরকখচিত কানের দুল মুগ্ধ করেছে অনেককে।

এক কাঁধ খোলা রত্নখচিত একটি প্রিভে গাউনও অস্কার অনুষ্ঠানে অনেকের মনোযোগ আকর্ষণ করে। এর মালকিন কেট ব্লাংশেট জরিপে রয়েছেন তৃতীয় অবস্থানে।

চতুর্থ স্থান অধিকারী রিজ উইদারস্পুন পেয়েছেন শতকরা ১০ ভাগ ভোট। তার পরনে ছিল স্ট্যাপলেস পার্পল রঙের নিনা রিসি ড্রেস।

সেরা অভিনেত্রী হিসেবে অস্কার বিজয়ী হেলেন মিরেনের অবস্থান এই জরিপে পঞ্চম। তার পরনে ছিল সোনালী রঙের ক্রিশ্চিয়ান ল্যাক্রইক্স গাউন।