২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেইজিংয়ের সাইন ল্যাঙ্গুয়েজ সংশোধন করে পুরষ্কৃত হলেন এক আমেরিকান

অন্য যে কোন দেশের তুলনায় চীনে ইংরেজী ভাষা নিয়ে জটিলতা অনেক বেশি। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হলো রাস্তাঘাটের পথনির্দেশক ইংরেজি। নানারকম ভুলভালে ভরা এসব নিদের্শনা দেখে যে কেউ বিভ্রান্ত হতে পারেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 06:55 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

এই উৎকট ঝামেলা থেকে প্রবাসী ইংরেজভাষীদের উদ্দারে এগিয়ে এসেছিলেন একজন আমেরিকান। নাম তার ডেভিড টুল। যিনি চীনাদের কাছে দু দাউই নামে পরিচিত। নিজ উদ্যোগে ওইসব পথ নির্দেশক ইংরেজিগুলি ক্রটি সংশোধন করেন তিনি। এর সুবাদেই চীনা সরকারের একটি বিশেষ পুরষ্কার পেলেন তিনি সম্প্রতি।

৪ এপ্রিল বেইজিংয়ে ‘টপ টেন ভলান্টিয়ার অফ ২০০৬’ নামের এই বিশেষ পুরষ্কার প্রদান করা হয় টুলকে। কোন বিদেশী প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড পেল।

প্রায় ৬ বছর ধরে ডেভিড চীনের রাজধানীর বিভিন্ন স্থানের দিক নির্দেশনাগুলিতে যেসব ভুল ছিল সেগুলি সঠিক করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সম্মানিত ডেভিড তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “ আমি চীনা ও ইংরেজি ভাষাসংস্কৃতির সেতু হিসেবে কাজ করতে চেয়েছি আমি। ভাষার কারনে যোগাযোগের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয় তা সহজ করতে চেয়েছি।”

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিয়াং সুহুই এই সম্মানে ভূষিত হওয়া আরেকজন ব্যাক্তি। বিদেশ থেকে এসে যেসব শিশু চীনে বসবাস করছেন তাদের শিক্ষক হিসেবে বহুদিন ধরে কাজ করছেন তিনি। এছাড়াও এই বিশেষ সম্মানে ভূষিত হন চক্ষু চিকিৎসক হ্যাং সাং। তিনি গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা করে থাকেন।

সমাজে যারা স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের উৎসর্গ করেন তাদেরকে বিশেষ সম্মানে ভূষিত করার জন্য ‘টপ টেন বেইজিং ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড’ চালু হয় ২০০৪ সালে। সেই থেকে ইন্টারনেটে ভোটের মাধ্যমে উপযুক্ত প্রার্থী নির্বাচন করে এই অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে। এই বছর ভোটে অংশ নেয় ৩ লক্ষ ৩০ হাজার মানুষ।