২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরলোকে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা নিনা

গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগে বুধবার এশিয়ার সবচেয়ে ধনী মহিলা নিনা ওয়াং মারা গেলেন। তার এক ব্যাক্তিগত সহকারী জানিয়েছেন এই খবর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Apr 2007, 04:10 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

তার পনিটেইল টাইপের কেশবিন্যাসের জন্য তিনি সুপরিচিত ছিলেন। স্থানীয় গনমাধ্যমে তাকে ডাকা হতো ‘লিটল সুইটি’ বলে। ২০০৫ সালে তর বিরুদ্ধে ব্যভিচার, অপহরণ এবং হত্যার অভিযোগ আনা হয়েছিল। ৮ বছর এই অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়লাভ করে তার স্বামীর সাম্রাজ্যের বৈধ উত্তরাধিকারি হিসেবে অধিষ্টিত হন তিনি।

দীর্ঘদিন তিনি ক্যানসারে ভুগছিলেন বলে স্থানীয় পত্রিকাগুলো লিখে আসছিল। তবে নিনা ওয়াং এর পক্ষ থেকে তা কখনো স্বীকার করা হয়নি।

নিনার ব্যক্তিগত সহকারী রিঙ্গো ওং রয়টার্সকে বলেন, “ চায়নাচেম গ্রুপের কর্ণধার নিনা ওয়াং কুং এপ্রিলের ৩ তারিখ মারা যান। তার অন্তেষ্ট্যিক্রিয়ার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ওয়াং ছিলেন এশিয়ার ৩৫তম ধনী ব্যক্তি এবং এশিয়ার সবচেয়ে ধনী মহিলা। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, তার সম্পদের পরিমান ৪.২ বিলিয়ন ডলার।