মহাকাশে স্টার ট্রেক তারকার অন্যরকম যাত্রা
এ এক অন্যরকম যাত্রা জেমস ডোহানের। স্ট্রার ট্রেকে অভিনয়ের আগে এমন যাত্রার কথা হয়তো তিনি নিজেও কখনো ভাবেন নি। বিখ্যাত এই সায়েন্স ফিকশনধর্মী টিভি সিরিজে ইঞ্জিনিয়ার মন্টোগোমারি স্কুটি চরিত্রে কাজ করতে এসেই বিশাল ব্যপ্ত মহাকাশের সাথে তার সম্যক পরিচয় হয়।
মহাকাশের অনন্ত নক্ষত্রবীথি আর অনন্ত অন্ধকারের মহিমা সেই প্রথম উপলদ্ধি করেন তিনি। তখনই মনে মনে ঠিক করেন, তার অন্তিম শয়ান হবে এই অনন্তলোকেই। নিকটাত্মীয়দের জানিয়ে রাখেন, মৃত্যুর পরে তার দেহভস্ম যেন এই মহাশুন্যে একবার ঘুরিয়ে আনা হয়। সেই মোতাবেক তার দেহভস্ম এখন রাখা হয়েছে একটি রকেটের ভিতরের ক্যাপসুলে, ২৮ এপ্রিল নিউ মেক্সিকো থেকে এই রকেট তাকে নিয়ে যাত্রা করবে মহাশুন্যপানে। স্কুটির সঙ্গে আরো ২০০ জনের দেহভস্ম নিয়ে যাওয়া হবে মহাকাশে। এরা সবাই স্ট্রার ট্রেক সিরিজের ভক্ত ছিলেন।
কানাডায় জন্ম নেয়া ডোহান নিউমোনিয়া ও আলঝেইমারে আক্রান্ত হয়ে ২০০৫ সালের জুলাইয়ে ৮৫ বছর বয়সে মারা যান।
মহাকাশ থেকে ফিরে আসার পরে আত্মীয়স্বজনের কাছে দেহভস্মসহ ক্যাপসুলগুলো ফেরত দেওয়া হবে।
এক দশক আগে এভাবেই স্টার ট্রেকের স্রষ্টা জিন রডেনবেরিকেও এভাবে মহাকাশে ঘুরিয়ে এনেছিলেন টেক্সান কোম্পানি সেলেসটিস। ১৯৯৭ সালে এক মহাকাশ দুর্ঘটনায় রডেনবারি মারা যান।
রকেট কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে সেলেসটিস মহাকাশে দেহভষ্মাবেশ পাঠানোর কাজটি করে আসছে দীর্ঘীদন ধরে। সেলেসটিসের প্রধান নির্বাহী চার্লস শেফার জানান, ২ বছর আগেই এবারের যাত্রা শুরুর কথা থাকলেও কারিগরি ক্রটির কারণে তা পিছিয়ে যায়। সূত্র : ওয়েবসাইট।
