২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে এফটিভি নিষিদ্ধ করা হয়েছে

এবারে এফটিভির সম্প্রচার নিষিদ্ধ হলো ভারতে। বৃহষ্পতিবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ আদেশ জারি করে জানান যে এটি এক ধরনের শাস্তিমূলক ব্যবস্থা। ২ মাসের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 08:55 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

‘এফটিভির অনুষ্ঠান অরুচিরকর ও অশোভন। নারীদের অবমাননাকরভাবে উপস্থাপিত করে গন নৈতিকতার ক্ষেত্রে বিরুপ প্রভাব ফেলে এর বিভিন্ন আয়োজন।’ এই অভিযোগ এনে এফটিভি ভারতে নিষিদ্ধ করা হলো। মন্ত্রণালয়ের অভিযোগের তর্জনী বিশেষভাবে নিবদ্ধ ছিল এর ‘মিডনাইট হট’ নামের অনুষ্ঠানটির উপর।

এ বছরের গোড়ার দিকে ‘এএক্সএন’ চ্যানেলও সরকারি আদেশে দু মাস বন্ধ ছিল। এএক্সএন কর্তৃপক্ষ ক্ষমা চাওয়ার পর এর সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

২০০২ সালের ফেব্রুয়ারি মাসেও অরুচিকর অনুষ্ঠান দেখানোর অভিযোগে এফটিভি নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এফটিভি কর্তৃপক্ষ ক্ষমা চাওয়ায় ১ সপ্তাহ পরেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা নেয়া হয়।

সূত্র : ওয়েবসাইট।