২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচমেকিং সাইট biyepoint.com এর যাত্রা শুরু

বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাঙালি সংস্কৃতিতেও এর গুরুত্ব রয়েছে। আর বিয়ের মূলে রয়েছে পাত্র-পাত্রী। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসরত বিভিন্ন পেশার নানান বয়সী হাজারো পাত্র-পাত্রীর তথ্য নিয়ে যাত্রা শুরু করল ম্যাচমেকিং সাইট biyepoint.com. ঘরে বসেই এ সাইটের মাধ্যমে পাত্র বা পাত্রী খুঁজে নিতে পারবেন তার কাঙ্খিত জীবন সঙ্গীকে। এবারের সফটএক্সপোতে যাত্রা শুরু হলো সাইটটির।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2007, 07:00 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

শুধু অনলাইনেই নয়; অফলাইন ম্যাচমেকিং এর জন্য বিয়েপয়েন্ট এর রয়েছে ঢাকা ও আমেরিকাতে একটি করে অফিস।

বিয়েপয়েন্ট এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমদ জানালেন, সামাজিক দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশের বিয়ে উপযুক্ত ছেলে মেয়েদের বন্ধনের সঠিক দিক নির্দেশনা দেওয়াই বিয়েপয়েন্টের উদ্যেশ্য। দুটি অফিস নিয়ে যাত্রা হলেও এবছরই দেশের অন্যান্য বিভাগীয় শহরে অফিস করার পরিকল্পনা আছে বলে জানান মাসুদ আহমদ।

সাইটটির সার্ভিস পেতে লগ অন করুন www.biyepoint.com-এ।