২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃটেনে শাড়ী ডিজাইন প্রতিযোগিতা

বৃটেনে বসবাসরত এশীয় বংশোভূতরা আয়োজন করতে যাচ্ছে শাড়ীর ডিজাইন প্রতিযোগিতার। প্রতিযোগিতার আয়োজক সেখানের দুটি সংগঠন ব্রিজিং আর্টস গ্র“প এবং সারি ইউকে। এর অর্থায়নে আছে ‘অ্যাওয়ার্ডস ফর অল’ যারা শিল্প সংস্কৃতি ও খেলাধুলার সাথে জড়িতদের এবং ঐতিহ্য সংরক্ষন আর সামাজিক কর্মকান্ডে অর্থ সহায়তা দিয়ে থাকে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 07:36 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ভারতের স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে, জানিয়েছে শাড়ী ইউকে’র শীতল পূঁজা।

এই অনুষ্ঠানে অংশ নেয়া শিল্পী হেলেন স্কালওয়ে বলেছেন, শাড়ী ভারত উপমহাদেশের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে। তবে এবারের আয়োজনে লন্ডনে বসবাসরত ভারতীয়দের জীবনই প্রতিফলিত হবে বেশি। সূত্র : ওয়েবসাইট।