২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করেছেন গিনেজ রেকর্ডধারী লম্বা-পুরুষ বাও জিসুন

লম্বা লোকের বুদ্ধিশুদ্ধি নাকি একটু কম থাকে! কিন্ত বিষয়বুদ্ধিতে তারাও যে কম যান না তার প্রমান রেখেছেন বাউ জিসুন। রীতিমত পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কনে বাছাই করেছেন তিনি সম্প্রতি। খবর একাধিক চীনা সংবাদ মাধ্যমের।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 07:16 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

৫৬ বছর বয়স্ক বাও এর উচ্চতা ৭ফুট ৯ইঞ্চি । গিনেজ রেকর্ডধারী বাও বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ। পেশায় বিক্রয়কর্মী মঙ্গোলীয় কনে জিয়া সুজুয়ান প্রায় ‘আক্ষরিক’ অর্থেই তার হাঁটু সমান। কনের বয়স এবং উচ্চতা দুইই বাও’র অর্ধেক।

সাত বছর বয়স থেকে বাও’র অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি শুরু হয়। লম্বা হওয়ার সুবাদে তিনি সেনাবাহীনিতে বাস্কেটবল খেলোয়াড় হিসবে ক্যরিয়ার শুরু করেন।