২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিন একই পোশাক পড়েন ক্যামেরুন ডিয়াজ

পোশাক আশাকের ব্যাপারে তারকাদের নানারকম বাতিক থাকে। ক্যামেরন ডিয়াজেরও আছে। হলিউডের এ্ তারকা পরপর চারদিন একই পোশাক পড়েন। তারপর সেটা ছুঁড়ে ফেলে দেন। আর কখনো সেটা পড়েন না।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 07:19 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ফ্যাশনের এই নতুন ধারণা নিয়ে ডিয়াজ ‘ফিমেলফার্স্ট’ ম্যাগাজিনে মন্তব্য করেন যে,“আমার যখন যেটা ভালোলাগে, সেটাই পড়ি। আর তা চারদিন টানা পড়ার পর, ধরেও দেখি না।” 

ডিয়াজ নিজের কাপড় নিজেই কিনেন। তার ভাষায়,“কাপড় কেনাটা আমার নেশা।” তবে জনপ্রিয়তা কাজে লাগিয়ে তিনি কখনো বিনামুল্যে কাপড়  সংগ্রহ করেননি।

৩৪ বছর বয়স্ক এই নায়িকা তিন বছর প্রেম করেছেন জাস্টিন টিম্বারলেকের সঙ্গে। সম্প্রতি তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। এরপর থেকে তিনি সময় কাটাচ্ছেন অভিনেত্রী ড্রিউ  বেরিমুরের সঙ্গে। অবশ্য ডিয়াজের ফ্যাশন থিওরি ড্রিউ বেরির উপর কোন প্রভাব ফেলেনি।

ডিয়াজের চারদিন একই পোশাক পড়া প্রসঙ্গে অনেকেই জানতে চেয়েছেন, “ডিয়াজ কি অন্তর্বাসের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করেন?”

ডিয়াজ বলেন,“ ফ্যাশনে আমার এই নতুন ধারনাটা অন্তর্বাসের ক্ষেত্রে খাটাই না।” সূত্র: ওয়েবসাইট