২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাঙ্গলবন্দে অষ্টমী øান শুরু রোববার

বন্দর উপজেলার লাঙ্গলবন্দে আদি ব্রহ্মপুত্র নদে রোবার সন্ধ্যা থেকে হিন্দু সম্প্রদায়ের মহাঅষ্টমী øান উৎসব শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 06:10 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

এবছর অষ্টমী øানের লগ্ন শুরু হবে রোববার সন্ধ্যা ৬টা ১০ মিনিট ২৬ সেকেন্ডে। চলবে সোমবার বিকেল ৫টা ১ মিনিট ১ সেকেন্ড পর্যন্ত।

হিন্দু পুরাণ মতে, বাবার আদেশে পরশুরাম মা রেনুকাকে কুঠার দিয়ে হত্যা করে। এরপর মাতৃহত্যার শাস্তিস্বরূপ কুঠার লেগে যায় তার হাতে। পাপমুক্ত হতে পরশুরাম ব্রহ্মপুত্র নদে øান করেন। তখনই তার  হাত থেকে খসে পড়ে কুঠার।

সেই থেকে লাঙ্গলবন্দ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তীর্থস্থান। জগতের সব পঙ্কিলতা ঝেড়ে পাপমুক্ত হতে পূণ্যার্থীরা অংশ নেন পবিত্র øান উৎসবে।

অষ্টমী øান উপলক্ষে লাঙ্গলবন্দে শনিবার দুপুরের পর থেকেই পূর্ণ্যার্থীরা আসতে শুরু করেছেন। এ উপলক্ষে রোববার থেকে শুরু হবে তিন দিনব্যাপী বাসন্তী মেলা।

স্নান নির্বিঘœ করতে ১৩টি øানঘাটের সংস্কার করা হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় প্রশাসন ইতিমধ্যে তীর্থøান লাঙ্গলবন্দের এক একর জমি দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছে।

øানার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রথমবারের মতো সেখানে চালু করেছে ওয়ানস্টপ সার্ভিস।